Uncategorized

সীতাকুণ্ডে আবাসিক হোটেলে দুবৃত্তদের মব করার চেষ্টা, বাজার কমিটির সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি

সীতাকুণ্ডে আবাসিক হোটেলে চাঁদা না পেয়ে আসাদ ইকরাম বাহিনীর নেতৃত্বে মব করে ব্যবসা প্রতিষ্টানে অতর্কিত হামলা ও ব্যবসায়ি নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন হয়েছে। শনিবার বিকালে সীতাকুণ্ড প্রেসক্লাবের হলরুমে  সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতি ও ব্যবসায়ীবৃন্দ উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদদক মোঃ সাজ্জাদ হোসেন রফিক।

লিখিত বক্তব্যে জানা যায়, গত ৬ এপ্রিল বিকাল সাড়ে ৫টার দিকে পৌরসদর এলাকায় অবস্থিত হোটেল সাইমুনে আসাদুজ্জামান আসাদ ও ইকরাম হোসেন রানার নেতৃত্বে একটি সংঘবদ্ধ সন্ত্রাসীচক্র হোটেলে অনৈতিক কাজ চলছে বলে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা হোটেলে ভাঙচুর, বিশৃঙ্খলা সৃষ্টি এবং দায়িত্বে থাকা ম্যানেজারকে মারধর করে। আকষ্মিক এই ঘটনায় হোটেলে অবস্থানরত বিভিন্ন এলাকা থেকে আগত পর্যটক সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। এবং বাজার এলাকার শান্তি—শৃঙ্খলা মারাত্মকভাবে বিঘ্নিত হয় এবং থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনার কিছুক্ষণ পর বাজার কমিটির সভাপতি নাছির উদ্দিন ভূঁইয়া অন্যান্য নেতৃবৃন্দদের  নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় অভিযোগ যাচাই করা হলে কোনো অনৈতিক কর্মকাণ্ডের সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সমিতির নেতৃবৃন্দের সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছে। দুর্বৃত্তদের মব সৃষ্টির কারণে গত ৪/৫ দিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে আসা পর্যটকদের মধ্যে আতঙ্ক বিরাজ করার কারণে আবাসিক হোটেলগুলোতে পর্যটক হ্রাস পায়। অভিযুক্ত আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে প্রেসক্লাবের সাঃ সম্পাদক লিটন চৌধুরীকে মব সৃষ্টি করে মেরে রক্তাক্ত করাসহ বিভিন্ন অভিযোগ স্থানীয়ভাবে উত্থাপিত হয়েছে এবং এসব বিষয়ে নিরপেক্ষ তদন্ত হলে প্রকৃত সত্য উদঘাটিত হবে বলে আশা প্রকাশ করেন ব্যবসায়ী নেতারা। বর্তমান পরিস্থিতিতে এলাকায় চরম নিরাপত্তাহীনতা বিরাজ করছে উল্লেখ করে ব্যবসায়ীরা বলেন, এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে সীতাকুণ্ডের ব্যবসা ও পর্যটন খাত মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে। এই ঘটনায় হোটেল কতৃপক্ষ মামলার প্রস্তুতি নিচ্ছে বলে বাজার কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিকদের অবহিত করেন।

 সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা ও পৌর বিএনপির সদস্য সচিব ছালে আহমেদ ছলু, পৌর বাজার সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন ভূঁইয়া, সহ—সভাপতি নূর মোহাম্মদ, সহ সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক: মোহাম্মদ আলাউদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক, মোহাম্মদ আবু তাহের চৌধুরী, দপ্তর সম্পাদক শ্রীধাম চন্দ্র দে, সহ দপ্তর সম্পাদক মোঃ নূর উদ্দিন, ত্রীড়া সম্পাদক মোহন চন্দ্র দেসহ কমিটির সকল নির্বাহী সদস্যগণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button