Uncategorized

সীতাকুণ্ডে পিএফজি ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

 প্রতিনিধি সীতাকুন্ড। 

সীতাকুন্ডে দি হাঙ্গার প্রজেক্ট এর পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ ফেব্রুয়ারি সোমবার বিকেল চারটায় সীতাকুণ্ড পৌরসভার হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। পিএসজির অ্যাম্বাসিডর সাবেক পৌর কাউন্সিলর শামসুল আলম আজাদ এর সভাপতিত্বে দি হাঙ্গার প্রজেক্ট প্রজেক্ট চট্টগ্রাম আঞ্চলিক  সমন্বয়কারী মাইনুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন পৌরসভা বিএনপি’র সদস্য সচিব  সালেহ আহমদ সলু, জাসদের উপজেলা সভাপতি  জসীম উদ্দীন মোবারক, জাতীয় পার্টির উপজেলা সভাপতি  রেজাউল করিম বাহার,  বাংলাদেশ ওয়ার্কাস পার্টি  উপজেলা সভাপতি  শামসুল  আলম আবু, জামাতে ইসলামের সদস্য সাবেক কাউন্সিলর  রফিকুল আলম, ওয়েব আহ্বায়ক মেহেরুন্নেসা, পিএফজি সমন্বয়কারী মোঃ নাসির উদ্দিন অনিক,  কো অর্ডিনেটোর মাসুদা খায়ের, পিএফজি সদস্য সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, এম ও এইচ কাইয়ুম,  জাহিদুল ইসলাম বিটু, সঞ্জয় চৌধুরী প্রমূখ।

সভায় বক্তারা বলেন, আমাদের গত তিন মাসের কার্যক্রম  সন্তোষজনক। বিশেষ করে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে  কোন প্রকার দুর্ঘটনা ছাড়াই  সমাপ্ত হয়েছে, এক্ষেত্রে পিএসজির  সদস্যরা তাদের অবস্থান থেকে অবদান রেখেছেন। শান্তি ও সম্প্রীতির সীতাকুন্ড গড়ে তোলার ক্ষেত্রে পি এফ জির সদস্যরা আরো তৎপর  হয়ে প্রতিটি ইউনিয়নে কাজ করবেন এই প্রত্যাশা করা যায়। সবশেষে সদস্যদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করার মাধ্যমে সভার সমাপ্তি করা হয়। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button