Uncategorized

সীতাকুণ্ডে সমুদ্রে ভ্রাম্যমান আদালত, ১৩ জন আটক, ৩ লাখ ৩০হাজার টাকা জরিমান। 

সীতাকুন্ড প্রতিনিধি  

সীতাকুণ্ড উপজেলার সমুদ্র উপকূলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।বৃহস্পতিবার সকাল ১১ টা হতে বিকেল ২টা পর্যন্ত উপজেলার কুমিরা, বাঁশবাড়িয়া, বারকুন্ড ও গুলিয়াখালী এলাকায় এই ভ্রাম্যমান আদালত ১৩ টি প্রতিষ্ঠানকে ৩লক্ষ ৩০ হাজার টাকা  জরিমান আদায় করেন।

বন্দর কর্তৃপক্ষ ও  উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে  পরিচালিত ভ্রাম্যমান আদালত যেসব প্রতিষ্ঠানকে জরিমানা করেন এগুলি হল এমবি রাকিব ১ বাল্কহেড ২০ হাজার টাকা, এমবি নাহিদ লাবিব ড্রেজার  (মেসার্স মিঞা খান এন্টারপ্রাইজ) ৫০হাজার টাকা, মেসার্স এম আর ট্রেডার্স ৬০হাজার টাকা, এমবি আফরামুন্সী বাল্ক হেড ২০হাজার টাকা, এমবি ফাইজা এন্ড মাইশা ট্রান্সপোর্ট বাল্কহেড  ২০হাজার টাকা,  ইয়া আল্লাহ ড্রেজার ৫০হাজার টাকা, মেসার্স জুনায়েদ এন্টারপ্রাইজ (ড্রেজার) ৫০হাজার, একরাম জুনায়েদ বাল্কহেড ২০হাজার, এমবি মক্কা মদিনা বাল্কহেড ২০হাজার টাকা, ফারিয়া ঈসা বাল্কহেড ২০হাজার টাকাসহ মোট ৩ লক্ষ ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাদিয়া আফরিন কচি এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন এই মর্মে   অভিযুক্ত সকলকে সতর্ক করা হয় পরবর্তী অভিযানে অবৈধ বালু উত্তোলনের প্রমান পেলে একাজে ব্যবহৃত সকল সরঞ্জামাদি জব্দ করাসহ অপরাধীকে কারাদণ্ড প্রদান করা হবে এবং ইজারা শর্ত ভঙ্গ হলে (প্রযোজ্য ক্ষেত্রে) ইজারা বাতিল করা হবে। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button