Uncategorized

সীতাকু আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নিমার্ণের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Giri Shaikat Desk সীতাকু-ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জাল দলিল দেখিয়ে জায়গা দখল করে স্থাপনা নির্মাণের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ ঘটিকায় সীতাক্-ু প্রেস ক্লাব হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ভোক্তভোগী মো. আবু তাহের। মো. আবু তাহের বলেন, ২০১৩ সালের ৩০ ডিসেম্বর সীতাকু- সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত ৭৯৪৮-নং বন্টননামা দলিল‘মুলে ২টি তপশীলে ৪৯.৮৭ শতক নাল, পুকুর, বাগান ও বাড়ি ভিটি সম্পত্তির বন্টননামা সম্পাদিত হয়।  বর্ণিত বন্টননামা দলিল‘মূলে সম্পাদিত ভুমি আমরা মিলেমিশে দীর্ঘদিন যাবৎ ভোগ-দখলে স্থিত আছি। বন্টননামামূলে প্রাপ্ত সম্পত্তি মৃত আহাম্মদ মিয়ার ওয়ারিশ রোকেয়া বেগম. মো. আবু তাহের ও মো. ওমর ফারুক ৪.১৭ শতক ভুমি নিয়ে স্ব-নামে ১৩০৬-নং খতিয়ান সৃজন করেন। এ দলিলের ১ম পক্ষ আব্দুল কাদের ১.৫১ শতক সম্পত্তি প্রাপ্ত হলেও তার ওয়ারিশগণ স্ব-নামে নামজারী খতিয়ান সৃজন করে নি। এতে বন্টননামা দলিলের ৪র্থ পক্ষ আব্দুল হক এর ওয়ারিশগণ নিজেদের প্রাপ্ত সম্পত্তি সহ সম্পূর্ণ অনৈতিক ভাবে মৃত আব্দুল কাদের ও নুরুল হক এর সম্পত্তি নিয়ে ২০২৫ সালে পৃথক ১৯৪৯-নং নামজারী খতিয়ান সৃজন করে। এতে বন্টননামা দলিলের অন্য পক্ষগণের মধ্যে ৫.৬৮ শতক সম্পত্তির নতুন করে রিরোধ সৃষ্টি হয়। মৃত আব্দুল হকের ওয়ারিশ প্রতিপক্ষ নুরুল ইসলাম গং, বিরোধীয় ভুমিতে পাকা দালান নির্মাণের অপচেষ্টা করলে দু‘পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। বিষয়টি আদালতে  বিচারাধীন থাকলেও প্রতিপক্ষগণ গায়ের জোরে নিষেধাজ্ঞা অমান্য করেকাজ করতে থাকে। প্রতিবাদে ভোক্তভোগীরাও আদালতের আশ্রয় নিয়ে বিষয়টি মীমাংসার উদ্দেশ্যে উপস্থাপন করে। লিখিত বক্তব্যে আবু তাহের বিরোধীয় সস্পত্তির জবর দখল রোধে প্রতিপক্ষ নুরুল ইসলাম গং এর অপতৎপরতার বিরুদ্ধে প্রশাসন ও সাংবাদিকদের একান্ত সহায়তা কামনা করেন। সংবাদ সম্মেলনে ভোক্তভোগী পরিবারগুলোর পক্ষে উপস্থিত ছিলেন মো. ওমর ফারুক, মো. নাঈম উদ্দিন ও মাসুদ পারভেজ সাহেদ ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button