Uncategorized

রাষ্ট্র বিনির্মাণে  বিএনপি সরকার সকল ষড়যন্ত প্রতিহতের মাধ্যমে  দেশকে এগিয়ে নিয়ে যাবে – আসলাম চৌধুরী।

নিজস্ব প্রতিনিধি সীতাকুণ্ড 

রাষ্ট্র বিনির্মাণে  বিএনপি সরকার সকল ষড়যন্ত্র প্রতিহতের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক জিয়ার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাবে, কথাগুলো বললেন বিএনপির সাবেক যুগ্ম-মহাসচিব-আসলাম চৌধুরী। তিনি বৃহস্পতিবার বিকালে সীতাকুন্ড পৌর সদরে দ্বিতীয় কারা মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য কথাগুলো বলেন। 

জানা যায়, বিএনপির সাবেক যূগ্ম মহাসচিব আসলাম চৌধুরী স্বৈরাচারী হাসিনার বন্দিশালায় ৮বছর ৩ মাস ৫দিন পর মুক্ত হয়ে নতুন স্বাধীন বাংলাদেশে মুক্ত বাতাসে ফেরত আসেন। এই দিনটাকে সীতাকুণ্ডসহ সমগ্র চট্টলার মানুষ স্মরণ করে অকৃত্রিম ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছে।

২য় কারামুক্তি দিবস উপলক্ষে সীতাকুণ্ড জনসমুদ্রের রূপ নেয়।  সীতাকুণ্ড পৌরসভাস্থ এলকে সিদ্দিকী স্কয়ার বৃহস্পতিবার বিকাল  ৩টায় আয়োজিত অনুষ্ঠানে সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ কমল কদর এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোরসালিনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি’র সাবেক  যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,  মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে গণতন্ত্র মুক্তির আন্দোলন ২০১০/১৪ সালের  বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে সীতাকুণ্ডের রাজপথে যে অভূতপূর্ব ও দুর্বার আন্দোলন গড়ে উঠেছিল—যা সমগ্র বাংলাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল—তার আসল কৃতিত্ব আমার নয়, বরং সীতাকুণ্ডের আপামর জনগণের। তা দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক মাইলফলক হয়ে থাকবে।  যতদিন এই রাষ্ট্র ও জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে ততদিন আমরা তথা এই সীতাকুণ্ডের মানুষ আন্দোলন সংগ্রামের মাধ্যমে সকল ষড়যন্ত্র প্রতিহত করবো ইনশাহআল্লাহ।  অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন,সদস্য সচিব সালেহ আহমদ সলু,সাবেক সভাপতি ইউসুফ নিজামী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম মাহমুদ,আহ্বায়ক কমিটির যূগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর, সালামত উল্লাহ, ফজলুল করিম চৌধুরী, আকবরশাহ থানা বিএনপির সদস্য সচিব মাঈনুদ্দিন চৌধুরী মইনু, উত্তর কাট্টলী ওয়ার্ড বিএনপির আহ্বায়ক রফিক উদ্দিন চৌধুরী,সদস্য সচিব মোঃ সেলিম উদ্দিন,উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির আহ্বায়ক রেহান উদ্দিন প্রধান,সদস্য সচিব মাহবুবুল আলম,সখিনা বেগম, বিেনপি নেতা মুক্তিযোদ্ধা আবুল মনছুর,মোহরম আলী, মোজাহের উদ্দিন আশরাফ,বদিউল আলম বদরুল,এ্যাডঃ রওশন আরা,নাজমুন নাহার নেলী,নুরুল আনোয়ার,নুরুদ্দিন মোঃ জাহাঙ্গীর, প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button