সীতাকুণ্ড জঙ্গল সলিমপুরে জামায়াতের শীতবস্ত্র বিতরণ

সংবাদদাতা সীতাকুণ্ড (চট্টগ্রাম) | সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের অবহেলিত জনপদ জঙ্গল সলিমপুরের গহীন পাহাড়ি এলাকা, যেখানে উন্নয়নের আলো পৌঁছায়নি সেখানকার শীতার্ত মানুষের পাশে দাঁড়াল বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বাংলাদেশ জামায়াতে ইসলামী, জঙ্গল সলিমপুর ওয়ার্ডের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রায় পাঁচ শতাধিক অসহায় নারী, পুরুষ ও শিশুর মাঝে কম্বল বিতরণ করা হয়। দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত সুবিধাবঞ্চিত মানুষের জন্য এই উদ্যোগ ছিল এক অনন্য মানবিক দৃষ্টান্ত।
অনুষ্ঠান সভাপতিত্ব করেন প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব মাস্টার নুরুল হক পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জঙ্গল সলিমপুর ওয়ার্ড সভাপতি মহিবুলুল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার শুরা সদস্য ও সীতাকুণ্ড উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলী।
প্রধান অতিথির বক্তব্যে জনাব কুতুব উদ্দিন শিবলী বলেন, জামায়াতে ইসলামী যদি আগামী দিনে দেশের রাষ্ট্রীয় ক্ষমতা লাভ করে, তবে আমাদের নির্বাচিত প্রতিনিধিরা শাসক হিসেবে নয়—সেবক হিসেবেই জনগণের সামনে উপস্থিত হবে। আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, ক্ষমতার জন্য নয়।