Uncategorized

সীতাকুন্ডে পিএফজি‘র বিশ্ব শান্তি দিবস উদযাপন 

গিরি সৈকত ডেস্ক ঃ

সীতাকুন্ডে দি হ্যাঙ্গার প্রজেক্টের সহযোগীতায় পিচ ফ্যাসিলেটর গ্রুপ (পিএফজি)‘র আয়োজনে বিশ্ব শান্তি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল ১১টায় সীতাকুন্ড  পৌরসভা চত্বর হতে এক শোভাযাত্রা বের হয়ে প্রেসক্লাবে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে প্রেসক্লাব সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।

বীর মুক্তিযোদ্ধা মহরম আলীর সভাপতিত্বে ও পিএফজি‘র সমন্বয়কারী মোঃ নাছির উদ্দিন অনিকের সঞ্চালনায় এক আলোচনা হয়। এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তরজেলা মহিলা দলের সভাপতি মেহেরুননেছা নার্গিস, সীতাকু- প্রেসক্লাব সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, সাবেক কাউন্সিলর মোঃ রফিকুল আলম, মাসুদা খায়ের,  খেলাঘর সভাপতি তপন চক্রবর্তী, সাধারণ সম্পাদক সুজিত দাশ, সাংবাদিক সঞ্জয় চৌধুরী, ইকবাল হোসেন রুবেল প্রমুখ।

বক্তারা বলেন, দি হাঙ্গার প্রজেক্ট‘র সহযোগীতায় পিএফজি সবসময় সমাজে শান্তি সম্প্রীতি বজায় রাখতে কাজ করে চলছে। এ লক্ষে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সকল ধর্মের নেতা ও সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিদের নিয়ে এই পিএফজি। শান্তি সম্প্রীতি রক্ষার্থে সীতাকু-ে এই সংগঠনটি কাজ করে যাচ্ছে। তাদের এই কাজ যেন অব্যাহত থাকে এবং এর পরিধি পৌরভার বাইরে বিভিন্ন ইউনিয়নে কর্মকান্ড করা যায় তা করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button