Uncategorized

সীতাকুণ্ডে ষ্টীল মিলে ডাকাতিকালে ৩ ডাকাত আটক

নিজস্ব প্রতিনিধি সীতাকুণ্ড   

 সীতাকুণ্ডের শীতলপুরস্থ  আবুল খায়ের স্টিল মোল্ডিং  লিমিটেড কারখানায় ডাকাতির চেষ্টাকালে  ৩ ডাকাত আটক হয়। আটককৃত ডাকাতরা হলো, মোঃ জাবেদ, পিতা মোঃ সিরাজ বাল্রা কলোনীর পূর্ব পাশে,শীতলপুর সীতাকুণ্ড। মোঃ শরীফুর রহমান (২২) পিতা আবুল কালাম, ফুলতলা পশ্চিমপাশে ভাড়াঘর, সোনাইছড়ি, সীতাকুণ্ড। মোঃ রাসেল(২৯) পিতা মোঃ শাহজাহান,থানা—বেগমগঞ্জ নোয়াখালী। সোমবার ভোর ৫:৩০ ঘটিকার সময় আবুল খায়ের ষ্টীল মিল থেকে কারখানায় নিরাপত্তায় নিয়োজিত আনসার বাহিনী তাদের আটক  করে।

সূত্রে জানা যায় ২০—২২ জনের একটি ডাকাতদল দেশীয় অস্ব্র নিয়ে কারখানার পূর্ব পাশে^  অতর্কিত হামলা চালিয়ে ভেতরে ঢুকে যায়। তারা তামা, পিতল, মোটর এবং বৈদ্যুতিক ক্যাবলসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে। ডাকাতদল মালামাল নিয়ে পালানোর চেষ্টাকালে  দায়িত্বরত আনসার সদস্যরা বাধা দিলে তাদের ওপর আক্রমণ চালায়। আত্মরক্ষার্থে আনসার সদস্যরা ৪ রাউন্ড ফাঁকা গুলি ছোড়লে গুলির শব্দে ডাকাতরা ছত্রভঙ্গ হয়ে হয়ে যায়। এই সময় ডাকাত দল  পালানোর চেষ্টা করলে আনসার মো. স্বপন বেপারীর নেতৃত্বে একটি দল সাহসিকতার সাথে ধাওয়া করে ৩ জন ডাকাতকে হাতেনাতে ধরতে সক্ষম হয়। বাকি ডাকাতরা কিছু মালামাল নিয়ে পালিয়ে যায়।

আটককৃতদের কাছ থেকে ডাকাতি হওয়া কিছু বৈদ্যুতিক কাটা ক্যাবল, দেশীয় কিরিচ ও রামদা উদ্ধার করা হয়েছে। ঘটনার পর পর কারখানার নিরাপত্তা টিম ও আনসার সদস্যরা মিলে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করেছেন।

উল্লেখ্য, গত রোজার মাসেও  ৩০—৩৫ জনের একটি ডাকাতদল কারখানায় জোরপূর্বক প্রবেশ করে ডাকাতির চেষ্টা চালায়, এসময় কারখানার অফিসের গ্লাস, চেয়ার টেবিল, ভাংচুর করে। তবে গ্রাামবাসি এগিয়ে আসলে ডাকাতেরা পালিয়ে যায়।

সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) মোঃ আলমগীর জানান, এঘটনায় ৩জন ডাকাতকে থানায় হস্তান্তর করা হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button