Uncategorized

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আবুল কাশেম  গুরুতর আহত। সকলের দোয়া কামনা।

সীতাকুণ্ড প্রতিনিধি :

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আবুল কাশেম (৬৫) গুরুতর আহত। সে সীতাকুণ্ড  পৌর সদরের শিবপুর ওয়ার্ডের বাসিন্দা।  গত ১৮ই মে  রাত সাড়ে ১০টায় পৌর সদরের  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের  হাজরা হ্যাভেন কমিউনিটি সেন্টার সম্মুখে এই দুর্ঘটনা ঘটে। 

পারিবারিক সূত্রে জানা যায়, আবুল কাশেম স্থানীয় আলবিয়ন  ফার্মাসিউটিক্যালএ  চাকুরী শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে হেঁটে মহাসড়ক পার হচ্ছিলেন।  এই সময় ঢাকাগামী একটি অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। গাড়ির একটি চাকা তার বাম পায়ের পাতার  উপর দিয়ে চলে যায়, এতে পা ক্ষেতলে  যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে 

সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার  তাকে চট্টগ্রামের হাসপাতালে  রেফার করে।  এমতাবস্থায়  তার পরিবারের লোকজন উন্নত চিকিৎসার জন্য  স্যারজিস্কোপ হাসপাতালে নিয়ে যায়। সেখানে পরপর  তার পায়ের ৩টি অপারেশন হয় । চিকিৎসকের মতে তার আরো ২টি অপারেশন করতে হবে।  বর্তমানে তিনি   অর্থপেডিক বিশেষজ্ঞের চিকিৎসাধীন আছেন। তার সুস্থতার জন্য সকলের কাছে তিনি দোয়া কামনা করেছেন।  

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button