সীতাকুণ্ড ত্রানের মাল ও নগদ টাকা লুটের বিরুদ্ধে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন।

সীতাকুণ্ড প্রতিনিধি চট্টগ্রাম
সীতাকুণ্ড সন্ত্রাসী কর্তৃক ত্রানের মাল ও নগদ টাকা লুটের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষার্থী, শিক্ষক ও জনতা সমন্বয় পরিষদ (এসটিপি এসোসিয়েশন) নামে একটি সেচ্ছাসেবী সংগঠন। রোববার দুপুর ১২টায় সীতাকুণ্ড প্রেসক্লাবে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মোঃ রবিন। লিখিত বক্তব্যে তিনি জানান, আমাদের সংগঠনটি একটি মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা যেকোন দুর্যোগকালে দেশের বিভিন্ন স্থানে মানবতার সেবায় নিয়োজিত থাকি। তারই ধারাবাহিকতাই নিজেদের তহবিল এবং মানুষ থেকে সংগ্রহ করা আর্থিক অনুদান এবং ওষুধ পত্র নিয়ে বাঁশখালী এলাকয় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। বৃহস্পতিবার রাত সোয়া ১১টার সময় ভাটিয়ারী স্টেশন রোড এলাকার ৪ নং ওয়ার্ডের গাজীর বাড়ি (প্রকাশ কাটুইজ্জে বাড়ি)‘র রানা ও তার ভাই হারুনসহ ৮/১০ মাদক কারবারি আমাদের পথ আটকে ত্রাণ নিয়ে যেতে পারবে না বলে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে। না দিলে এখান থেকে ত্রাণ নিয়ে যেতে দেবো না। টাকা দিতে রাজি না হলে হাত থেকে ওষুধের বাক্স কেড়ে নিয়ে ড্রেনের ময়লা পানির মধ্যে ফেলে দেয়। এ সময় প্রতিবাদ করলে রানা ও হারুনসহ অন্যরা মিলে আমাদের উপর হামলা করে সাথে থাকা চল্লিশ হাজার টাকা নিয়ে যায়। এ সময় আমাদের কয়েকজন মারাত্মক আহত হন। চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। এই ঘটনায় তাদের নামে থানায় মামলা হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও অপরাধীদের দ্রুত গ্রেফতারের জন্যে প্রশাসনের বরাবরে অনুরোধ জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ইরফান, মোঃ শাফায়াত মোঃ সরওয়ার, মোঃ ইমরান, মোঃ জিহাদ, মোঃ রবি, মোঃ আশরাফুল এবং মোহাম্মদ মুরাদসহসহ সংগঠনের সদস্যবৃন্দ।