সীতাকুণ্ডে কৃষক পরিবারের মাঝে দিনব্যাপী কর্মশালা সম্পন্ন
সীতাকুণ্ড প্রতিনিধি
সীতাকুণ্ডে মুরাদপুর ইউনিয়নে উপকারভোগী ৪০ জন কৃষক পরিবারের মাঝে দিনব্যাপী এক্সিট কর্মশালা সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় মুরাদপুর ইউনিয়ন পরিষদ হল রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উন্নয়ন সংস্থা আনন্দ ও সিপ এর আয়োজনে প্রকল্প উপকারভোগীদের কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাটেরখিল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ শামসুল আলম। মুরাদপুর ইউপি প্রশাসনিক কর্মকর্তা নিরমল চন্দ্র দাস’র সভাপতিত্বে আনন্দ সিপ ট্রেনিং অফিসার মোঃ হাসানুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ এম এ কুদ্দুছ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুমি রানী দেবী, উপ-সহকারী প্রানি সম্পদ কর্মকর্তা রাহুল কর, স্থানীয় স্বাস্থ্য পরিদর্শক আশা রানী নন্দী ,পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ নুর হাসান।

বক্তারা বলেন, মুরাদপুর ইউনিয়নের উপকারভোগী কৃষকরা বিষ মুক্ত বাড়ির আঙ্গিনা, মাঠে কৃষি পণ্য উৎপাদন ও পুকুরে সবজি চাষ করছে।পরিবার উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে যাচ্ছে। মৎস্য খাতে মাছ চাষে করে থাকে এবং গবাধি পশু ও পাখি লালন-পালন করছে। নার্সারির মাধ্যমে চারা উৎপাদন; গরিব, বেকার, বিধবা, স্বামী পরিত্যক্তা, স্কুল থেকে ঝরে পড়া শিশুদের কারিগরি প্রশিক্ষণ ও সহযোগিতা প্রদান করে থাকে। নতুন উদ্যোক্তা তৈরীতে ক্ষুদ্র ব্যবসায়িদের মাঝে উপকরণ সহযোগিতা এবং কৃষকরা সহজ ও সাবলীলভাবে উপজেলার সরকারি দপ্তর হতে সেবা পেতে পারেন তা নিয়ে আলোচনা হয়।