Uncategorized

সীতাকুণ্ডকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলব – কাজী মোহাম্মদ সালাউদ্দিন

সীতাকুন্ড প্রতিনিধি  

সন্ত্রাস দমন করে সীতাকুণ্ডকে একটি আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র গড়ে তুলব।  গতকাল বিকেলে সীতাকুণ্ড প্রেসক্লাব সম্মেলন কক্ষে  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড, আকবরশাহ, পাহাড়তলী আংশিক) আসনে বিএনপি মনোনীত প্রার্থী   কাজী মোহাম্মদ সালাউদ্দিন  উপরোক্ত কথাটি বলেন।

তিনি গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার জন্য সাংবাদিক সমাজকে আন্তরিক ধন্যবাদ দিয়ে  আরো বলেন, মানুষের ভোটে  নির্বাচিত হলে  সীতাকুণ্ডের পর্যটন সম্ভাবনা, সন্ত্রাস দমন, যুবকদের কর্মসংস্থান, শিপ ইয়ার্ড  এবং ধর্মীয় ও ঐতিহ্যবাহী স্থাপনার সংরক্ষনে বিশেষ গুরুত্ব দেবো। বিশেষ করে চন্দ্রনাথ পাহাড়, বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক, বাঁশবাড়িয়া ও গুলিয়াখালি সমুদ্র সৈকতকে কেন্দ্র করে সীতাকুণ্ডকে একটি সমৃদ্ধ আন্তর্জাতিক মানের পর্যটন জোন হিসেবে গড়ে তুলবো। 

সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক এবং নির্বাচনী মিডিয়া সেলের প্রধান এডভোকেট মোঃ সারোয়ার হোসাইন লাভলুর সঞ্চালনায় সভায উপস্থিত  ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মোঃ মহিউদ্দিন, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন দুলাল, সাবেক সদস্য সচি গাজী মোহাম্মদ সুজাউদ্দিন,  বারৈয়াডালা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবু জাফর ভূঁইয়া, মুরাদপুর  ইউনিয়নের সভাপতি মোঃ আলী আকবর, কুমিরা ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ শামসুদ্দোহা, সাবেক আহ্বায়ক ইদ্রিস মিয়া মনির, সীতাকুণ্ড পৌরসভা ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আলমগীর ইমরান, মুরাদপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সরওয়ার কামাল, পৌরসভার ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নুরুল মোস্তফা, ৪ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোঃ শামসুল ইসলাম, ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন, সীতাকুণ্ড পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের ও ওয়ার্ডের যুবদল-ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভা শেষে সাংবাদিকদের  বিভিন্নবিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিএনপি মনোনীত  প্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিন,

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button