সীতাকুণ্ডে ৫০ লক্ষ টাকার চোরাই গার্মেন্টস পণ্য উদ্ধার

সীতাকুন্ড প্রতিনিধি সীতাকুন্ডে চুরি হওয়া ৫০ লক্ষ টাকার গার্মেন্টস পণ্য উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার লাবীব আবদুল্লাহর নেতৃত্বে শনিবার দুপুর ২টায় ১ টি চোরাই কাভার্ড ভ্যানসহ বিদেশে রপ্তানীমুখী এইসব পন্য উদ্ধার করা হয়।
সূত্রে জানা যায় গত ১১.০৪.২৫ ইং তারিখ দ্বীপ নিটওয়ার গার্মেন্টস গাজীপুর হইতে ১,৫৬৪ টি কার্টুনে রক্ষিত প্রায় ৫০ লক্ষ টাকা মূল্যের বিদেশী গার্মেন্টস পন্য নেদারল্যান্ড এ রপ্তানীর লক্ষ্যে কুমিরার কেডিএস লজিস্টিক এর সামনে রাখা হয়। সেখান থেকে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি উক্ত মালামালসহ কাভার্ড ভ্যান চুরি করে অজ্ঞাত স্থানে নিয়া যায়। পরবর্তীতে গত ১২/০৪/২৫ ইং তারিখ উক্ত ঘটনায় গাড়ীটির মালিক বাদী হয়ে সীতাকুন্ড থানায় একটি আত্মসাৎ মামলা দায়ের করেন। ঘটনার দিন রাতেই চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু’র দিক-নির্দেশনায় সীতাকুণ্ড সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার লাবীব আব্দুল্লাহ নিজেই সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। তদন্ত কর্মকর্তা এস আই মাহমুদুল হাসানসহ সঙ্গীয় এএসআই মহিউদ্দীন ও একাধিক ফোর্সসহ নোয়াখালী জেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। ঘটনার পর দিন উক্ত চোরাই কাভার্ড ভ্যান এর সন্ধানে পুনরায় অভিযানে বাহির হইলে জনাব লাবীব আব্দুল্লাহ এর নেতৃত্বে সীতাকুণ্ড থানার এসআই নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে ফেনী জেলা হইতে উক্ত চোরাই কাভার্ড ভ্যান যাহার নাম্বার ঢাকা মেট্রো-ট-১১-৭৬৭৫ উদ্ধার করেন। যাহার মূল্য ৫০ লক্ষ টাকা। উক্ত চুরিকৃত রপ্তানীমুখী বিদেশী পন্য সমূহ সীতাকুণ্ড থানা পুলিশ কর্তৃক জব্দ করত অক্ষত অবস্থায় বিজ্ঞ আদালতের নির্দেশে মালিক পক্ষকে বুঝাইয়া দেওয়া হইয়াছে। অতিরিক্ত পুলিশ সুপার লাবিব আব্দুল্লাহ জানান, উক্ত গার্মেন্টস পণ্যগুলি মালিকপক্ষকে বুঝাইয়া দেওয়া হয়েছে এবং এ ঘটনায় জড়িত জামাল ও রাকিব নামে ২ জনকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোপার্দ করা হইয়াছে। উক্ত ঘটনায় অন্যান্য জড়িত পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।