Uncategorized

সীতাকুণ্ডে মোবাইল কোট, ৫০ হাজার টাকা জরিমানা

সীতাকুন্ড প্রতিনিধি ,, সীতাকুণ্ড মোবাইল কোট পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মোবাইল কোট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট   আব্দুল্লাহ আল মামুন।  শনিবার দুপুরে উপজেলার বারিয়ারঢালা ইউনিয়নের  ছোট দারোগাহাট এলাকায় এই মোবাইল কোট পরিচালনা করা হয়।   অদ্য ১২/০৪/২০২৫ খ্রি. তারিখে সীতাকুণ্ড উপজেলাধীন ছোট দারোগারহাট নামক স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে সহযোগিতা করেন সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। 

মোবাইল কোর্ট অভিযানে অবৈধভাবে কৃষি জমির টপ সয়েল কেটে বিক্রি করার অপরাধে মোঃ মোমিনুল ইসলাম, পিতা- মৃত জামাল হোসেন, সাং- ছোট দারোগারহাট, বারৈয়ারঢালা সীতাকুণ্ড, চট্টগ্রাম কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) এর সংশ্লিষ্ট ধারায় ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়। 

সরকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান, পরিবেশ রক্ষার্থে এই ধরনের মোবাইল কোট পরিচালনা অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button