Uncategorized

সীতাকুণ্ড পৌর সদরে ভ্রাম্যমাণ আদালত

সীতাকুণ্ড প্রতিনিধি 

  সীতাকুণ্ডে বিভিন্ন খাদ্যের দোকানে মেয়াদউত্তীর্ণ খাদ্য রাখা ও অপরিস্কার, অনিয়ম,বিএসটিআই এর অনুমোদনবিহীন পন্য বিক্রি ইত্যাদি কারণে দুটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার ২০০৯ আইনের বিভিন্ন ধারায়  ত্রিশ হাজার টাকা  জরিমানা আদায় করা হয়।  এই দুটি প্রতিষ্ঠান হল   মস্কো ফাষ্ট ফ্রুট ১৫০০০ টাকা ও রাজবাড়ী রেস্তোরা২, ১৫০০০ টাকা । 

সোমবার সকাল  সাড়ে ১১ টায়  সীতাকুণ্ড পৌরসদর বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)  আব্দুল্লাহ আল মামুন এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। সহযোগিতা করেন সীতাকুণ্ড মডেল থানার পুলিশ। এই প্রসঙ্গে নির্বাহী   ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)  আব্দুল্লাহ আল মামুন বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষার্থে এবং  অসাধু ব্যবসায়ীদের প্রতিহত করতে  এই অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button