Uncategorized

সীতাকুণ্ডে দুর্বৃত্তদের হামলায় সাংবাদিক লিটন কুমার চৌধুরী গুরুতর আহত

 

সীতাকুণ্ড প্রতিনিধি

সীতাকুণ্ডে  প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও  দৈনিক জনকণ্ঠের  সীতাকুণ্ড প্রতিনিধি লিটন কুমার চৌধুরী দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন। রবিবার রাত সাড়ে নয়টায় সীতাকুন্ড কলেজ রোডস্থ নিজস্ব বাসার সামনে  কিছু দুর্বৃত্ত তার উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে তাকে সীতাকুন্ড মডেল থানায় নিয়ে যাওয়া হয়। থানা থেকে তাকে সাংবাদিকেরা  সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। সীতাকুন্ড হাসপাতাল থেকে তাকে  চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, সাংবাদিক লিটন কুমার চৌধুরী  তার নিজস্ব বাসভবনের নিচে দাঁড়িয়ে থাকা অবস্থায় সাত আটজনের একটি দল  তাকে ঘিরে পেলে তুই আওয়ামী লীগ বলে কিল ঘুসি মারতে থাকে। তাকে মারার পর দুর্বৃত্তরা তাকে সীতাকুন্ড থানায় নিয়ে যায়। সীতাকুণ্ড থানার ওসি তাকে  সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। কর্তব্যরত ডাক্তার সেখান থেকেই তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেনতার মাথায় ইনজুরি হয় এবং   ঘাড়ে পিঠে  আঘাত প্রাপ্ত হন।

         সীতাকুণ্ড মডেল থানার oc জানান, সাংবাদিক লিটন কুমারকে স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রেরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button