Uncategorized

সীতাকুণ্ড থেকে সন্দ্বীপ ফেরি চলাচলের  শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি সীতাকুন্ড 

সীতাকুণ্ড থেকে বঙ্গোপসাগরের বিচ্ছিন্ন দ্বীপ সন্দীপ  যাতায়াতে ফেরি চলাচলের  শুভ উদ্বোধন করা হয়েছে।   নৌ পরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে সোমবার সকাল সাড়ে ৮টায় বাঁশবাড়িয়া ফেরি ঘাটে এই উদ্বোধনী অনুষ্ঠান হয়। নৌ পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) ডক্টর এম সাখাওয়াত হোসেন। শুভ উদ্বোধন ঘোষণার পর সকাল ৯ টায় কপোতাক্ষ নামক ফেরিটি সন্দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করে। 

শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ জ্বালানি খনিজ  মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা  সৈয়দা রিজওয়ানা হাসান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম,  প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায়, এবং  মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার।  

এর আগে গত বুধবার সীতাকুণ্ড থেকে প্রথমবার  পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল চালু  হয়। একটানা ৫ দিন পরীক্ষামূলকভাবে চালু হওয়ার পর সোমবার সকালে এর  আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

৪ লাখ সন্দ্বীপবাসীর  দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল  ১৮ কিলোমিটার যাতায়াতে ফেরি চলাচল। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা সন্দ্বীপের কৃতি সন্তান মোহাম্মদ ফাওজুল কবির খান উপদেষ্টা হওয়ার পর এলাকাবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত প্রাণের দাবি পূরণে সক্রিয় হন।  

সন্দীপ চট্টগ্রাম নিয়মিত যাতায়াতকারি একজন উদ্যোক্তা এম হেদায়ে জানান, আমরা খুব আনন্দিত উল্লাসিত,  দীর্ঘদিন ধরে আমাদের প্রাণের দাবি মনের দাবি পূরণ হয়েছে, এই দাবি পূরণে যারা নিরলসভাবে কাজ করেছে  সন্দীপবাসীর পক্ষ থেকে আমি সংশ্লিষ্টদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। 

সংশ্লিষ্টরা জানান, সীতাকুন্ডের বাঁশবাড়িয়া থেকে সন্দ্বীপের   গুপ্তছড়া ঘাট পর্যন্ত দিনে ৪বার এই ফেরি চলাচল করার কথা রয়েছে।  এই ফেরিতে ছোট বড় ৩৫ টি বাস ট্রাক মিনিবাস ও ৫-৬শ মানুষ যাতায়াত করতে পারবে। এই ফেরি চালু হওয়ায় সন্দ্বীপবাসি নিরাপদ নৌ পরিবহন তথা নৌ যোগাযোগ ব্যবস্থা পাবেন এবং তাদের জীবন যাত্রার মান ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পাবার পথ উন্মোচিত হলো । 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button