Uncategorized

নিরাপদ সড়ক গড়তে সবাইকে দায়িত্বশীল হতে হবে-  মেয়র ডা. শাহাদাত হোসেন

Giri Shaikat Desk

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন,সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতার কোনো বিকল্প নেই। নিরাপদ সড়ক গড়ে তুলতে হলে আমাদের প্রত্যেককেই নিজের অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে সোমবার  দুপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ডায়মন্ড সিমেন্টের সহযোগিতায়  নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এবং নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে আয়োজিত শিক্ষার্থী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থী সমাবেশে নিরাপদ সড়ক চাই নগর কমিটির সহ-সভাপতি ও ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের উপ ব্যবস্থাপনা পরিচালক লায়ন মোঃ হাকিম আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজীবের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু তালেব বেলাল, মাঝির ঘাট ট্রাক মালিক সমিতির সভাপতি এম এ মুছা বাবলু, চট্টগ্রাম বিভাগীয় পণ্য পরিবহন মালিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন।মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে ট্রাফিক আইন মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হবে। মানসম্মত হেলমেট ব্যবহার, গাড়ি চালকদের নির্ধারিত গতি সীমা অনুসরণ এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব নিয়ম কঠোরভাবে মানলে দুর্ঘটনা কমবে, সড়ক হবে নিরাপদ। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button