সীতাকুণ্ডে কৃষক দল নেতাকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি সীতাকুণ্ড।
সীতাকুণ্ডে মো.নাছির উদ্দিন (৪৫) নামে এক কৃষক দল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।নিহত নাছির বারকুণ্ড ইউনিয়নের হাতিলোটা গ্রামের মৃত কবীর আহমেদের পুত্র। এবং সে সীতাকুণ্ড উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ১ নং ওয়ার্ডের হাতিলোটা এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নাছির বাড়িতে ইফতার করে তার নিজস্ব মোটরসাইকেল নিয়ে বের হয়। বাড়ি থেকে প্রায় ১৫০ গজ যেতে না যেতে কিছু দুর্বৃত্ত ধারালো দেশীয় অস্ত্র (দা ছুরি) নিয়ে মাথায় ও ঘাড়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে সে ঘটনাস্থলেই পড়ে নিহত হন। এই ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছান সীতাকুন্ড মডেল থানার ওসি মুজিবুর রহমান ও ও পরিদর্শক তদন্ত মোঃ আলমগীর সঙ্গীয় পুলিশ ফোর্স। তারা লাশ উদ্ধার করে সীতাকুণ্ড থানায় নিয়ে আসেন এবং লাশের ময়নাতদন্ত করার জন্য চট্টগ্রামে পাঠান।
এই ঘটনায় নাছিরের খুনিকে আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সীতাকুণ্ড সদরে মিছিল বের করেন বিএনপি কৃষক দল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। তারা ২৪ ঘন্টার মধ্যে খুনিকে আটক করার দাবি জানান। এই ঘটনায় বারকুণ্ড এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছি। খুনিদের আটকের ব্যাপারে জোর তৎপরতা অব্যাহত থাকবে।