Uncategorized
সীতাকুন্ড প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি সীতাকুণ্ড
সীতাকুন্ড প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল সীতাকুণ্ড রাজবাড়ী হোটেলে অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সভাপতি ফোরকান আবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরীর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এম হেদায়েত, এম সেকান্দর হোসেন, সৌমিত্র চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, সহ-সভাপতি খাইরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফারুক আব্দুল্লাহ, দৈনিক ইত্তেফাক সীতাকুণ্ড প্রতিনিধি দিদারুল হোসেন টুটুল। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দপ্তর সম্পাদক আবুল খায়ের।