সীতাকুণ্ডে বিএনপিকে নিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি
সীতাকুণ্ডে বিএনপিকে নিয়ে মিডিয়ায় প্রকাশিত ও প্রচারিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় জনসাধারণ। শুক্রবার বিকেল ৪টায় ভাটিয়ারী হাজী তবারক আলী উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ভাটিয়ারী হাজী তোবারক আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সভাপতি ইমরোজ সেলিম। লিখিত বক্তব্যে জানা যায়, সীতাকুন্ডের ভাটিয়ারী হাজী তোবারক আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের দূর্নীতিবাজ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও দু’জন সহকারী শিক্ষকের অপসারণের দাবীতে বিদ্যালয়ের ছাত্রদের অভিভাবকবৃন্দ ও ভাটিয়ারীর সর্বস্তরের এলাকাবাসীর আন্দোলনে কান্তি লাল আচার্য্য স্বেচ্ছায় পদত্যাগ করেন। উক্ত বিষয়ে একটি স্বার্থনৈষী মহল বিএনপিকে জড়িয়ে জোরপূর্বক পদত্যাগ আখ্যায়িত করে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়। যা মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আনোয়ার, সাবেক ইউপি চেয়ারম্যান জাফর আহমদ, সাবেক ইউপি সদস্য খোরশেদ আলম, কামাল সওদাগর, ফিরোজ আলম, নিজাম কোম্পানী, সফি সওদাগর, শেখ সাহাবুদ্দিন, মাওলানা ইসমাইল, মহিউদ্দিন, মোঃ আলী, রমজান আলী, নুরুল আবসার,মাহবুব আলমসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।