Uncategorized

সীতাকুণ্ডে পৃথক সড়ক  দুর্ঘটনায় ২জন নিহত

সীতাকুণ্ড প্রতিনিধি  

সীতাকুন্ড পৃথক সড়ক দুর্ঘটনায় ২জন নিহত হয়েছেন। প্রথম দুর্ঘটনাটি সকাল সাড়ে ৫টায় কুমিরা ইউনিয়নের ছোট কুমিরা এলাকায় এবং  দ্বিতীয়টি দুপুর ১২টায় বারবাকুন্ডু  ইউনিয়নের ইউনিটেক্স কারখানার সামনে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায, ভোর সাড়ে পাঁচটার সময় ছোট কুমিরার ইলিয়াস  পেট্রোল পাম্পের সামনে গাড়ি (মিনি ট্রাক) থামিয়ে নাস্তা করতে নামেন রাকিব (১৮) নামের একজন চালকের সহকারি। এই সময় অপর একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাকিবকে  চাপা দেয়, এতে ঘটনাস্থলে সে নিহত হন। নিহত রাকিবের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলায়।

অপর ঘটনাটি দুপুর সাড়ে ১২ টায় বারবাকুন্ডু ইউনিয়নের ইউনিটেক্স কারখানার সামনে একটি স্ক্রাব ভোজায় ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে যায়, এতে  ঘটনাস্থলে সরোয়ার আলম (৩8) নামক একজন পথচারী চাপা পড়ে নিহত হন। নিহতের পরিচয় জানা যায়নি। 

কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র  স্টেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন  জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমরা তৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে ড্রাম ট্রাকের চালককে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই, এবং নিহতের  লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করি। 

বার আউলিয়া হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, পৃথক দুটি দুর্ঘটনায় নিহতদের দুটি লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম  মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কার্যক্রম চলমান থাকবে। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button