Uncategorized

সীতাকুণ্ডে জামায়াত নেতার সংবাদ সম্মেলন 

সীতাকুণ্ড প্রতিনিধি।  

সীতাকুণ্ডে সাবেক পৌর কাউন্সিলর ও জামায়াত নেতা মোঃ রায়হান উদ্দিন বিরুদ্ধে দৈনিক আমার দেশ, সকালের সময় সহ কয়েকটি অনলাইন পত্রিকায় “ বিভ্রান্তিকর সংবাদ” প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার সন্ধ্যা ৬টায় জামাত নেতা রায়হান উদ্দিন এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।  সীতাকুণ্ড প্রেসক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে  উপস্থিত ছিলেন জামায়াত নেতা মোঃ নিজাম উদ্দিন, মোঃ জয়নাল আবেদীন, মোঃ রবিউল হাসান সোহেল, মোঃ আব্দুস সালাম, মোহাম্মদ খায়রুল আলম, মোঃ জামশেদুল আলম, মোঃ কামাল উদ্দিন। 

সংবাদ সম্মেলনে  সীতাকুণ্ড সাবেক পৌর কাউন্সিলর ও জামায়াত নেতা মোঃ রায়হান উদ্দিন বলেন , সম্প্রতি স্থানীয় কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল তাঁর বিরুদ্ধে যে সংবাদ প্রকাশ করেছে তা “সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং ব্যক্তিগত মানহানিকর।” অনুমান ভিত্তিক এই খবর প্রচারের মাধ্যমে তাঁর সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে । সাংবাদিকতার নীতিমালা লঙ্ঘন করে উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে, যা সাধারণ মানুষের মধ্যে ভুল ধারণা সৃষ্টি হয়েছে। তাই  সংশ্লিষ্ট পত্রিকা ও অনলাইন ভার্সনগুলোকে প্রকাশিত সংবাদ প্রত্যাহার ও ক্ষমা প্রার্থনার আহ্বান জানান। তা না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা করা হবে। সংবাদ সম্মেলনে বিভিন্ন পত্রিকার প্রতিনিধিরা এই বিষয়ে জামাত নেতা রেহান উদ্দিনকে বিভিন্ন প্রশ্ন করা হলে তিনি সব প্রশ্নের উত্তর দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button