সীতাকুণ্ডে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন
সীতাকুণ্ড প্রতিনিধি।

সীতাকুণ্ডে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত এবং মিথ্যা সংবাদ প্রচারের মাধ্যমে দলীয় নেতাকর্মীর সম্মান ক্ষুন্ন করার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সীতাকুণ্ড উপজেলা শাখার উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার পৌর সদরস্থ সীতাকুণ্ড প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সীতাকুন্ড পৌরসভা বিএনপি’র আহ্বায়ক মাস্টার জাকির হোসেনের সভাপতিত্বে ও উত্তর জেলা বিএনপির সদস্য সাবেক কাউন্সিলর শামসুল আলম আজাদর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক কাজী মো.সালাউদ্দিন। উত্তর জেলা বিএনপির সদস্য মোহাম্মদ ইউসুফ নিজামী,উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মো.মহিউদ্দিন,পৌরসভা বিএনপি’র সদস্য সচিব ছালেহ আহাম্মদ সলু,ভাটিয়ারী ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আনোয়ার সদস্য সচিব খোরশেদ আলম মেম্বার ,বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর,চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের আহবায়ক বদিউল আলম বদরুল।উপস্থিত ছিলেন বাড়বকুণ্ড ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ,সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন,মুরাদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আকবর হোসেন,সাধারণ সম্পাদক সরোয়ার কামাল,সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আইনুল কামাল,কুমিরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ মনির,সামছুদ্দোহা,যুবনেতা সালাউদ্দিন টিটু,সোনাইছড়ি থেকে শ্রমিক নেতা রবিউল হোসেন রবি, পৌরসভা বিএনপির সদস্য আবু সিদ্দিক বাল্লা,মোহাম্মদ আলী,উপজেলা জাসাস কমিটির সভাপতি জসিম উদ্দিন, উপজেলা ছাত্রদলের সভাপতি কাজী মো.সেলিম, সানি,মামুন,ও বিএনপি নেতা নুরুল আলম সহ উপজেলা,পৌরসভা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।