Uncategorized
সীতাকুন্ডে সহিংসতা প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠায় WAVE গঠন

Giri Shaikat Desk
সীতাকুন্ডে সহিংসতা প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠা এবং নারীবান্ধব পরিবেশ তৈরিতে women against violence everywhere (WAVE) গঠন করা হয়েছে। শনিবার বিকেল চারটায় পৌরসভা হল রুমে দি হাঙ্গার প্রজেক্ট এর আয়োজনে এই wave গঠন করা হয়।
এতে সর্বসম্মতিক্রমে বিএনপি উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী নার্গিস আক্তারকে সমন্বয়কারী লিপি আখতারকে যুগ্ম সমন্বয়কারী ও আলেয়া আক্তারকে সদস্য সচিব করা হয়। এর আগে ফেইব অ্যাম্বাসেডর মাসুদা খায়ের এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট এর চট্টগ্রাম আঞ্চলিক সমন্বয়কারী মাইনুল ইসলাম, পেইভ সমন্বয়কারী নাসির উদ্দিন অনিক, এম্বাসিডর শামীমা আক্তার লাভলী।