Uncategorized

সীতাকুণ্ড প্রেসক্লাবে মৌসুমী ফল উৎসব

সীতাকুণ্ড  প্রতিনিধি

সীতাকুণ্ড প্রেসক্লাবে  মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল চারটায় প্রেসক্লাব কার্যালয়ে এ উৎসব অনুষ্ঠিত হয়৷ 

উৎসবে আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, আনারস লটকন,  মন গোটা,  ড্রাগন ফল, পেয়ারাসহ প্রায় ১৫ ধরনের দেশিয় ফলের সমারোহ ঘটে।

 এই উপলক্ষে সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবুর সভাপতিত্বে এবং সহ সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনে এক   সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে   শুভেচ্ছা বক্তব্য রাখেন সীতাকুন্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত থেকে  বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক ডা কমল কদর, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান,  জামাতের সাবেক আমীর তাওহিদুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মহিউদ্দিন, উপজেলা জামায়াত সেক্রেটারি মোঃ তাহের, সাবেক পৌর কাউন্সিলর শামসুল আলম আজাদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মেজবাহুল আলম রাসেল, পৌর বিএনপির সদস্য সচিব ছালে আহমেদ ছলু,   উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল মান্নান, চট্টগ্রাম মহানগরী ছাত্র সমন্বয় মোহাম্মদ ওয়াহিদ, ইমরান হোসেন, ছাত্র দলের যুগ্ন আহবায়ক ফরহাদ হোসেন রিফাত প্রমূখ।

বক্তারা বলেন, এই মৌসুমে আমরা বিভিন্ন জাতের ভিন্ন ভিন্ন ফলের দেখা মিলে। বিভিন্ন ফলের সমারহ ঘটিয়ে ফল উৎসব,  এই ফল উৎসবে আমাদের নতুন প্রজন্মকে বিভিন্ন ফলের সাথে পরিচয় করানোর লক্ষ্যে  এই আয়োজন। ফল  উৎসব আমাদের দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। আর এসময়ে প্রেসক্লাবে এমন ব্যতিক্রমী আয়োজন খুবই প্রশংসার দাবীদার।

সবশেষে  অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের স্মরণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ নুরুল কবির।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button