Uncategorized

গ্রীন সনদহীন ব্যবসায়িরা শিপ ব্রেকিং ব্যবসা গুটিয়ে  নিতে  হতে পারে,  বিগ্রেঃ জেঃ সাখাওয়াত হোসেন

 

সীতাকুণ্ড প্রতিনিধি  

গ্রীন সনদহীন ব্যবসায়িরা শিপ ব্রেকিং ব্যবসা গুটিয়ে  নিতে  হতে পারে  বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) এম সাখাওয়াত হোসেন। শনিবার দুপুরে  চট্টগ্রামের সীতাকুণ্ডে কেএসআরএম শিপ ব্রেকিং ইয়ার্ডের জাহাজ পুনঃপ্রক্রিয়াজাত কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। এসময় নৌ উপদেষ্টা আরো জানান,  হংকং কনভেনশন নীতি অনুসরণ করায় চট্টগ্রামের ১৬ টি শিপ ব্রেকিং ইয়ার্ড গ্রীন শিপইয়ার্ড সনদ পেয়েছে। পাইপলাইনে আছে আরও কয়েকটি। তবে বেশিরভাগ ইয়ার্ড  এখনও এ সংক্রান্ত নীতিমালা অনুসরণ করতে পারেনি। সরকার বিষয়টি সহজতর করতে সর্বোচ্চ সহযোগিতা করবে বলে ব‍্যবসায়ীদের আশ্বস্ত করেন। এছাড়া গ্রীন সনদ নেয়ার সময় আরও বাড়ানো যায় কিনা তা নিয়েও সরকার চেষ্টা করবে। এদিকে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জন্য আরও ৩ টি জাহাজ কেনা হচ্ছে, সরকার এ খাতে আয় বাড়াতে  উদ্যোগ নিচ্ছে। এর আগে সকালে শিপ ইয়ার্ড কর্তৃপক্ষের সাথে বৈঠক করেন তারা। এসময় তারা এ খাতের নানা সমস্যার কথা উপদেষ্টার কাছে তুলে ধরেন। পরে নৌ উপদেষ্টা শিপ ব্রেকিং ইয়ার্ড ঘুরে দেখেন। 

ইয়ার্ড পরিদর্শনকালে উপস্হিত ছিলেন,  বন্দর সচিব,নৌ বাহিনীর কমান্ডর ইফতেখার হোসেন, কেএসআরএম এর ব্যবস্হাপনা পরিচালক আব্দুল করিম ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button