Uncategorized

সাংবাদিক নাছির অনিকের মাতৃবিয়োগ

GIRI SHAIKAT DESK

দৈনিক সুপ্রভাত বাংলাদেশ পত্রিকার সীতাকুণ্ড প্রতিনিধি ও সীতাকুণ্ড  প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন অনিকের মমতাময়ী মা হোছনে আরা বেগম(৭৫) ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহে… রাজেউন। সোমবার রাত ১১.২০ মিঃ তিনি নিজ গৃহে বার্ধক্য জনিত রোগে ইন্তেকাল করেন। তিনি সীতাকুণ্ড পৌরসদরের দক্ষিণ ইদিলপুর ৮ নং ওয়ার্ডের মৃত শাহ আলমের সহধর্মীনি। মঙ্গলবার সকাল ১০টায় পৌরসভার দক্ষিণ ইদিলপুর বায়তুল জান্নাত জামে মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাযায় অংশ গ্রহণ করেন প্রেসক্লাবের সাংবাদিক, সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। মৃত্যুকালে তিনি ৪ পুত্র ও ৩ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রয়েছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সীতাকুণ্ড প্রেসক্লাব, সামাজিক সংগঠন শৈলী, সুজন(সুশাসনের জন্য নাগরিক) সীতাকুণ্ড উপজেলা কমিটি, পেইভ(পিপলস এগেইনস এভরিহয়ার) সীতাকুণ্ড, ক্যাব(কনজিওমার এসোসিয়েশ বাংলাদেশ) ভ্রাতৃ সংঘ, বর্ণালী, ৮৪ সীতাকুণ্ড ইত্যাদি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button