সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে মতবিনিময় সভা

সীতাকুণ্ড প্রতিনিধি
সীতাকুন্ডে সামাজিক রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল চারটায় দি হাঙ্গার প্রজেক্ট এর ((পি এফ জি) পিচ ফেসিলিটর গ্রুপ সীতাকুণ্ড কমিটির আয়োজনে বারকুন্ডের কাকলি ক্লাবে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জসিম উদ্দিন মোবারক এর সভাপতিত্বে ও এম ও এইস কায়ুমের সঞ্চালনায সভায় বক্তব্য রাখেন রাজনীতিবিদ আব্দুল আলিম, আবুল কালাম আজাদ, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, সমন্বয়কারী নাসির উদ্দিন অনিক, কাকলি ক্লাবের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আজাদ, আবুল কাশেম আবু, মোঃ মহসিন, শামিমা আক্তার লাভলী, মাসুদা খায়ের, বিএনপি ও জামাতের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, সীতাকুণ্ড ফ্যাসিবাদ মুক্ত হওয়ার পর বর্তমানে ধর্মীয় সামাজিক ও রাজনৈতিকভাবে শান্তিপূর্ণ সহঅবস্থান বিদ্যমান। এই সহঅবস্থান বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, খেয়াল রাখতে হবে ফ্যাসিবাদের যেন আবির্ভাব না ঘটে ।