সীতাকুণ্ডে আন্তর্জাতিক শান্তি দিবসে মানববন্ধন

সীতাকুণ্ড প্রতিনিধি
সীতাকুণ্ডে আন্তর্জাতিক শান্তি দিবস পালনে মানববন্ধন করা হয়েছে। ” এখনই পদক্ষেপ গ্রহণ করি, শান্তিময় বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ২১ সেপ্টেম্বর রবিবার দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশর MIPS প্রকল্পের উদ্যোগে সীতাকুণ্ড পৌরসভার সামনে এই মানববন্ধন করা হয়। পিচ ফেসিলেটর গ্রুপ (পি এফ জি) ইউথ ফিস অ্যাম্বাসেডর গ্রুপ এর অংশ গ্রহণে মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহবায়ক ড কমল কদর, উপজেলা জামাতের সাবেক আমির মাওলানা তহিদুল হক, চট্টগ্রাম জেলা বিএনপির সদস্য কাউন্সিলর শামসুল আলম আজাদ, পিএফজির সমন্বয়কারী মোহাম্মদ নাসির উদ্দিন অনিক, উপজেলা জাসদের আহবায়ক জসীম উদ্দীন মোবারক, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, ইউথ গ্রুপের সমন্বয়কারী রিফাত প্রমূখ। বক্তারা বলেন, জুলাই আন্দোলনের পরবর্তী মব সন্ত্রাস, রাজনৈতিক সহিংসতা, ভিন্ন মতাঅবলম্বীদের উপর নিপিডন, অসহিষ্ণুতার এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে আমরা দিনাতিপাত করছি। তাই আন্তর্জাতিক শান্তি দিবসে দাঁড়িয়ে আমরা আমাদের সমাজ ও রাষ্ট্রে শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠা তথা বিশ্বমানবতার স্বপক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানাই