সীতাকুণ্ডে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিনিধি সীতাকুণ্ড ।
সীতাকুন্ডের জঙ্গল সলিমপুরে দুই সাংবাদিকের উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে সীতাকুণ্ড প্রেসক্লাব। বুধবার বিকাল ৪ ঘটিকায় সীতাকুণ্ড প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সম্প্রতি সীতাকুন্ডের জঙ্গল সলিমপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। সেখানে সংবাদ সংগ্রহের জন্য পৌঁছেন এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো হোসাইন জিহাদ ও ক্যামেরা পার্সন মোঃ পারভেজ। সন্ত্রাসীরা তাদের উপর আক্রমণ করে তাদের কাছে থাকা মোবাইল, মানিব্যাগ,ও দামি ক্যামেরা ছিনিয়ে নিয়ে তাদেরকে মারধর করেন।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, সাবেক যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন অনিক, সাংগঠনিক সম্পাদক ফারুক আব্দুল্লাহ, সাংবাদিক সাইদুল হক, কামরুল ইসলাম দুলু, নির্দেশ বড়ুয়া, ইকবাল হোসেন রুবেল, এস এম ইকবাল প্রমুখ।
বক্তারা বলেন, দেশে সাংবাদিক নির্যাতনের হার ক্রমান্বয়ে বেড়েই চলছে। এখন টেলিভিশনের সাংবাদিক জিহাদ ও পারভেজের উপর হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।