সীতাকুণ্ড প্রেসক্লাবে ‘জুলাই শহীদ দিবস’ পালন

Giri Shaikat Desk
সীতাকুেণ্ড ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪টায় সীতাকুণ্ড প্রেসক্লাবের আয়োজনে প্রেস ক্লাবের হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু । প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মহিউদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবু তাহের, পৌরসভা বিএনপি’র সদস্য সচিব মো. ছালে আহমেদ সলু, উপজেলা জামায়াতের (মিডিয়া) আবুল হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ, সাকিবুল আবিদ, ইকরাম হোসেন জিহাদ, উপজেলা জাতীয় নাগরিক পার্টির সদস্য সবুজ আহমেদ প্রমুখ। জুলাই শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন যুবাইদিয়া মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল কবির।