Uncategorized

ধর্ম যার যার,রাষ্ট্র সবার, স্ব স্ব ধর্ম পালনের মধ্যদিয়ে একে অপরের  প্রতি ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে আছি,থাকবো– আসলাম চৌধুরী

গিরি সৈকত ডেস্ক

 “পৃথিবীতে সৃষ্টিকর্তা  মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ অসংখ্য ধর্মের জাতি সৃষ্টি করেছেন, সকলেই যার যার ধর্ম পালন করে থাকি, ধর্ম যার যার রাষ্ট্র সবার”। মঙ্গলবার বিকালে সীতাকুন্ড প্রেমতলা পুজা মন্ডপে  শারদীয় দূর্গাউৎসবে অষ্টমী দিবসে চট্টগ্রাম-৪ আসন থেকে নির্বাচিত লায়ন মোঃ আসলাম চৌধুরী এফসিএ প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

প্রেমতলা পুজা মন্ডপের সভাপতি বিজয় ভট্রাচার্য্যার সভাপতিত্বে ও মোহন পালের সঞ্চালনায় আলোচনা সভা ও অনুদান বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ কমর কদর, সদস্য সচিব মোঃ মোরছালিন, পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন, সদস্য সচিব মোঃ সালে আহমদ সলু, সাবেক সভাপতি মোঃ ইউছুফ নিজামী, সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহের উদ্দিন আশরাফ, সাবেক ছাত্রদল নেতা বখতেয়ার উদ্দিন, সাবেক কমিশনার মোহাম্মদ সেলিম, সাবেক কমিশনার ছোট সেলিম, পৌর ৫ নং ওয়ার্ড বিএনপি নেতা ও কমিশনার প্রার্থী মোঃ সহিদুল্লাহ ভুঁইয়া, সীতাকু- বাজার কমিটির সেক্রেটারী সাজ্জাদ হোসেন রফিক,সহ-সভাপতি নুর মোহাম্মদ, সাবেক মহিলা কমিশনার মাসুদা আক্তার, মাহফুজা মাওলা  লাকী, উপজেলা পুজা কমিটির সভাপতি অমলেন্দু কনক, সাধারণ সম্পাদক বাবুল বাহাদুর শাস্ত্রী, পৌর পুজা উদযাপন কমিটির সভাপতি সুজন মল্লিক, সাধারণ সম্পাদক পাপন কৃষ্ণ দাশ। উপজেলা জন্মষ্টমী উদযাপন কমিটির সভাপতি সুনান্দ ভট্রাচার্য্য সাগর প্রমুখ।

প্রধান অতিথি বলেন, আমাদের পরস্পরের  প্রতি রয়েছে  ভ্রাতৃত্বের বন্ধন, সহানুভূতি, সহযোগীতা, ও বসবাস। নেই কোন দ্বন্ধ, নেই কোন হিংসা, নেই কোন ধাঙ্গা হাঙ্গামা, এটাই হলো সভ্য মানব, মানবতার  পরিচয়। সকলে মিলে মিশে এই দেশকে একটি নিরপক্ষ উন্নত রাষ্ট্র গড়ে তোলতে আমরা ঐক্যবদ্ধ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button