সীতাকুন্ডে প্রতিবেশীর উপর হামলা আবার উল্টো মামলা সংবাদ সম্মেলন

সীতাকুন্ড প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুন্ডে জমি-সংক্রান্ত বিরোধের জেরে একটি পরিবারের সদস্যদের ওপর হামলা করে আবার মামলা দিয়ে হয়রানী করার অভিযোগ উঠেছে। সীতাকুন্ড উপজেলার বায়ৈয়াঢালা ইউনিয়নের পশ্চিম লালানগর গ্রামের বাসিন্দা মোহাম্মদ আবছার গংদের বিরুদ্ধে এই অভিযোগ উঠে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় সীতাকুন্ড প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তবে জানা যায়। লিখিত বক্তব্যে প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন ফারজানা আক্তার রুমা ও তার মা-Ñবাবা ও দাদী।
বক্তব্যে ফারজানা আক্তার রুমা সাাংবাদিকদেরকে কান্নারত অবন্থায় জানান, তিনি উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের পশ্চিম লালানগর (মৌলভী পাড়া) এলাকার বাসিন্দা আলাউদ্দিনের মেয়ে। তাঁদের প্রতিবেশী মো. আবছার (২৮) ও তাঁর বাবা মো. ইউনুস (৫০)-এর সঙ্গে দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছে। ওই বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ তাঁদের বসতভিটা জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছে। গত ৭ নভেম্বর শনিবার সকাল আনুমানিক সাড়ে ৮টায় আবছার ও ইউনুসের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র, চাপাতি, রামদা, ছুরি, চাইনিজ কুড়াল ও লাঠিসোঁটা নিয়ে পরিবারের সদস্যদের মারধর করে করা হামলা চালায়। এ হামলায় তাঁর বাবা আলাউদ্দিন (৪৬), মা নাসিমা আক্তার (৪০),দাদি হালিমা খাতুন (৬৮), ছোট ভাই আরমান হোসেন রোহানসহ পরিবারের অন্য সদস্যরা আহত হন । তার বাবার মাথায় দুটি কুপে প্রায় ২০ টি সেলাই হয়েছে।
সংবাদ সম্মেলনে ফারজানা আক্তার রুমি দাবি করেন, হামলাকারীরা এসময় তাঁদের বাড়ি থেকে স্বর্ণালংকার ও নগদ এক লাখ টাকা লুট করে নিয়ে যায়। এতে পরিবারের সদস্যরা আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। আহতদের সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। সেখানে তাঁর বাবা তিন দিন চিকিৎসাধীন থাকার পর অবস্থার উন্নতি না হওয়ায় পুনরায় হাসপাতালে ভর্তি হন।
সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পর প্রতিপক্ষ তাঁদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করেছে। প্রতিপক্ষের দায়ের করা মিথ্যা মামলার কারণে তাঁরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি বন্ধের দাবি জানান এবং গণমাধ্যমে তুলে ধরে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। যাতে তাঁরা হয়রানি ও নির্যাতন থেকে মুক্তি ও ন্যায় বিচার চান, সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তার বাবা মোঁ আলাউদ্দিন, মা নাসিমা আক্তার ও দাদী হালিমা বেগম।