Uncategorized

সীতাকুন্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫, গুরুতর আহত   ৮জন

সীতাকু- (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুন্ডে লরি চাপায় নারী শিশুসহ ৫ যাত্রী নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১টা ১০ মিনিটের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরার রয়েল সিমেন্ট গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে

নিহতদের মধ্যে ফাতেমা  (৪০) এবং তার  ৮ বছর বয়সী ছেলে রাকিবের নাম জানা গেছে। তাদের বাড়ি নেত্রকোণা মদন শিবাশ্রম এলাকায়। অন্যান্যদের পরিচয় পাওয়া যায়নি।

এ ঘটনায় গুরুতর আহত ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ঢাকামুখী এক যাত্রীবাহী বাস (নাইট কোচ) যান্ত্রিক ত্রুটির কারণে সড়কের পাশে দাঁড়ানো ছিল। গাড়িটি মেরামতের সময় যাত্রীরা বাস থেকে নেমে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এসময় ঢাকামুখী একটি লরি সড়কে দাঁড়িয়ে থাকা যাত্রীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন এবং বাকি দুজনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

 ফায়ার সার্ভিস কুমিরা স্টেশনের কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় ঘটনাস্থলেই ৩জন ও হাসপাতালে ২জন মোট ৫জন নিহত হন। এবং গুরুতর আহত  ৮ জন। তাদেরকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button