অতিবৃষ্টিতে সীতাকুণ্ডে পৌর সদরের প্রধান প্রধান সড়ক পানিতে নিমজ্জিত। HSC পরীক্ষার্থীদের দুর্ভোগ।

সীতাকুণ্ড প্রতিনিধি
সীতাকুণ্ডে টানা প্রবল বৃষ্টির কারণে পৌর সদরের প্রধান প্রধান সড়ক গুলি পানিতে নিমর্জিত।HSC ছাত্র-ছাত্রীসহ সাধারণ জনগণের দুর্ভোগ চরমে।
পৌরসভার ৩নং ৪ নং ৫ নং ও ৭ নং ওয়ার্ডে সরজমিনে গিয়ে দেখা যায়, এইসব ওয়ার্ডে সর্বসাধারণের চলাচলের প্রধান সড়ক গুলি অতিবৃষ্টির কারণে হাঁটু পরিমাণ পানির নিচে। এতে করে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার সর্বসাধারণ। পৌরসভার তিন নম্বর মহাদেবপুর ওয়ার্ড এর ২০বিশটি ভবনের নিচতলা পানিতে নিমর্জিত। অত্র ওয়ার্ড এর প্রধান সড়ক থানা, গার্লস স্কুল ও কলেজ রোড হাঁটু পরিমাণ পানিতে নিমজ্জিত থাকায় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ চরম ভোগান্তিতে পড়েন। ৩ নং ওয়ার্ডের জনসাধারণ জানান, সীতাকুণ্ড মডেল থানার সীমানা প্রাচীরের কারণে পানি নিষ্কাশন না হওয়ায় সুবাহানবাগ এলাকার বিভিন্ন জনের ভবনের নিচ তলায় পানি নিমর্জিত।
এলাকাবাসী মডেল থানার ওসি, পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ বিষয়টি অবগত করান। অন্যদিকে সাত নম্বর ওয়ার্ডের পশ্চিম মহাদেবপুর এলাকার সড়ক (নামার বাজার) গুলি পানিতে নিমজ্জিত থাকায় ৪ নং মুরাদপুর ইউনিয়ন ও ১ নং সৈয়দপুর ইউনিয়নের প্রায় দশ হাজার মানুষের চলাচল চরম দুর্ভোগের শিকার।
সীতাকুণ্ড পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ফখরুল ইসলাম পৌরসভার বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। তিনি জলাবদ্ধতার কারণ অনুসন্ধান ও তা নিরসনে পৌরসভার ও সরকারি সার্ভেয়ারকে ড্রেন গুলি অবমুক্ত করার নির্দেশ দেন, প্রয়োজনে কোন স্থাপনা সরকারি জাগার উপর থাকলে ভেঙ্গে পানি নিষ্কাশনের ব্যবস্থা করার নির্দেশনা দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সীতাকুণ্ড পৌর প্রশাসক ফখরুল ইসলাম জানান, সীতাকুন্ড পৌরসভার বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেছি। অতি বৃষ্টির কারণে যে জলাবদ্ধতা তা নিরসনের জন্য আমি সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছি।