সীতাকুণ্ডে জাতীয় পার্টির নেতা দিদারুল আলম জামায়াতে যোগদান
সীতাকুণ্ড প্রতিনিধি ||

সীতাকুণ্ডে জামাত ইসলামের দলে যোগ দিলেন জাতীয় পার্টি চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম সম্পাদক ডাক্তার দিদারুল আলম। গতকাল শুক্রবার সকালে প্রাক্তন দায়িত্বশীল ছাত্র সমাবেশের অনুষ্ঠানে জামাতে ইসলামী বাংলাদেশের প্রাথমিক সদস্য ফরম পূরণ করেন।
তাকে ফুল দিয়ে বরণ করে নেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী ভারপ্রাপ্ত আমির পরিবেশ বিজ্ঞানী ড. নজরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর আলাউদ্দিন সিকদার, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরী, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমানসহ জেলা উপজেলার জামায়াতের বিভিন্ন নেতারা।
দিদারুল আলম জানান, আমি দীর্ঘদিন জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। তবে জামায়াতে ইসলামীর রাজনীতি, আদর্শ ও কর্মকাণ্ড ভালো লাগায় আমি জামায়াতে যোগদান করেছি। যতদিন বেঁচে থাকব ততদিন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে থেকে ইসলামের খেদমত করে যাব।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ তাহের জানান, তিনি জামায়াতে যোগদানের আগ্রহ প্রকাশ করলে শুক্রবার সকালে দায়িত্বশীল ছাত্র সমাবেশে জামায়াতে ইসলামীরর প্রাথমিক সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।