Uncategorized

সীতাকুন্ডে যানজট নিরসনে মোবাইল কোট

নিজস্ব প্রতিনিধি সীতাকুণ্ড  

 ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ডে যানজট নিরসনরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।শনিবার সকালে  সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আব্দুল্লাহ আল মামুন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

 উক্ত মোবাইল কোর্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ডের কুমিরাস্হ কেডিএস লজেস্টিক ডিপো ও শীতলপুরস্হ বিএম কন্টেইনার ডিপোর সম্মুখে  যত্রতত্র গাড়ী পার্কিং করা এবং উল্টো পথে গাড়ী চালানোর অপরাধে সড়ক পরিবহন আইন 2০18 এর সংশ্লিষ্ট ধারায় গাড়ী চালক যথাক্রমে  মোঃ রায়হান কে ৬,০০০/- (ছয় হাজার) টাকা,  মোঃ নুরুল ইসলাম কে ২,০০০/- (দুই হাজার) টাকা, মোঃ শরীফ কে ১,৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা, রাব্বী হাওলাদার কে ১,৫০০/- (এক হাজার পাঁচশত)  টাকা, মোঃ জহির কে ১,৫০০/-  (এক হাজার পাঁচশত)  টাকা জরিমানা করা হয়। একই সাথে ডিপো কতৃপক্ষকে সতর্ক করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button