আজ সাবেক মন্ত্রী আলহাজ ইঞ্জিনিয়ার এল কে সিদ্দিকীর ১১তম মৃত্যুবার্ষিকী।

আজ সাবেক মন্ত্রী ও ডেপুটি স্পিকার আলহাজ ইঞ্জিনিয়ার এল কে সিদ্দিকীর ১১তম মৃত্যুবার্ষিকী। নিজস্ব প্রতিনিধি সীতাকুন্ড
আজ ১ আগস্ট সাবেক মন্ত্রী ও ডেপুটি স্পিকার এলকে সিদ্দিকী (আবুল হাসনাত লুৎফুল কবির সিদ্দিকী) ১১তম মৃত্যুবার্ষিকী। ২০১৪ সালের এই দিনে তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের রহমত নগর গ্রামে পারিবারিক কবরস্থানে তিনি চিরনিদ্রায় সায়িত আছেন।
তিনি চট্টগ্রাম -৪ সীতাকুণ্ড থেকে নির্বাচিত সাবেক জাতীয় সংসদ সদস্য, পানি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী, জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার ছিলেন।
এ উপলক্ষে মরহুমের পরিবার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ সংগঠন সমুহের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের দঃ রহমত নগর গ্রামে পারিবারিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ, খতমে কোরআন, মিলাদ মাহফিল, আলোচনা সভার আয়োজন করা হয়েছে।