Uncategorized

সীতাকুণ্ডে মোটর সাইকেল দুর্ঘটনায় ২জন  নিহত

 সীতাকুন্ড প্রতিনিধি 

 সীতাকুণ্ডে মোটর সাইকেল দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী অক্সিজেন রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট গ্রামের আব্দুল মালেকের পুত্র ও স্থানীয় ২নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মোঃ আব্দুল আহাদ আরিফ (২২) ও একই এলাকার বাসিন্দা মোঃ আবুল কাশেমের পুত্র মোঃ জুয়েল (২৫)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে আরিফ ও তার বন্ধু জুয়েল  ভাটিয়ারী থেকে চট্টগ্রাম অভিমুখে যাচ্ছিলেন। তারা মোটর সাইকেল নিয়ে মহাসড়কের ঢাকা মুখী রোডে উল্টোপথে যাবার সময় পেছন দিক থেকে আসা একটি তেলের ভাউচার তাদেরকে চাপা দিলে চাকা নিচে পড়ে থেথলে যায় তাদের শরীর। এদের মধ্যে আরিফ ও জুয়েল ঘটনাস্থলেই নিহত হন। উপজেলা স্বেচ্চাসেবক দলের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর দুই জনের মৃত্যুর কথা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, মোটর সাইকেল দুর্ঘটনায় মাদামবিবিরহাট ওয়ার্ড ছাত্রদলের সভাপতিসহ দুই জন নিহত হয়েছেন।

বারআউলিয়া হাইওয়ে থানার ওসি মোঃ আব্দুল মোমেন  বলেন, উল্টোপথে মোটর সাইকেল নিয়ে যাবার সময় তেলের বাউচারের ধাক্কায় দুই জন নিহত হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button