Uncategorized

জুলাই বিপ্লব স্মরনে সীতাকুণ্ডে জামায়াত ও  বিএনপির গণমিছিল , সমাবেশ

সীতাকুণ্ড প্রতিনিধি

জুলাই  বিপ্লব স্মরনে সীতাকুণ্ড উপজেলা  জামায়াতে ইসলামী ও বিএনপি’র  উদ্যোগে পৃথক পৃথক  বিশাল গণমিছিল ও পথ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় জামাত ইসলাম পৌরসদরে  গণমিছিল ও সমাবেশ করেন । বিকাল ৪টা  উপজেলা বিএনপি পৌরসভা চত্বরে বিজয় মিছিল শেষে সমাবেশ করেন। 

প্রথমে সকাল ১০ টায় জামাতে ইসলাম   পৌর সদরে বিশাল মিছিল শেষে কলেজ রোডের মুখে পথসভা করেন।   উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী আবু তাহের এর পরিচালনায়  পথ সমাবেশ অনুষ্ঠিত হয়।  এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জামায়াতের কেন্দ্রীয় শূরা ও কর্মপরিষদ সদস্য এবং চট্টগ্রাম অঞ্চলের পরিচালক অধ্যাপক আহসানুল্লাহ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক সীতাকুণ্ড আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী, চট্টগ্রাম উত্তরজেলা শ্রমিক কল্যান সেক্রেটারী জসিম উদ্দীন আজাদ, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আশরাফ উদ্দিন, ছাত্র সমন্নয়কারী আসাদ উদ্দিন আসাদ ও উপজেলা জামায়াতের মিডিয়া সম্পাদক আবুল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন,স্বৈরাচার ও ভোটচোর আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার  গনহত্যার বিচার হতেই হবে,নাহয় শহীদদের আত্মা শান্তি পাবেনা।

বিকাল ৪টায় সীতাকুণ্ড উপজেলা বিএনপির উদ্যোগে পৌরসভা চত্বরে  সমাবেশ ও বিজয় র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।  র‍্যালীটি পৌরসদরের ডিটি রোড প্রদক্ষিণ করে উত্তর বাজারে গিয়ে শেষ হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ কমল কদর এর সভাপতিত্বে এবং সদস্য সচিব কাজি মহিউদ্দিনের সঞ্চালনায়  সমাবেশে বক্তব্য রাখেন উত্তরজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক কাজি সালাউদ্দিন, উত্তর জেলা বিএনপির সদস্য সাবেক কাউন্সিলর শামছুল আলম আজাদ, পৌর বিএনপির সাবেক সভাপতি ইউসুফ নিজামী, চট্টগ্রাম উত্তর জেলা সেচ্চাসেবক দলের সাবেক সভাপতি মোঃ মুরসালিন, পৌর বিএনপির সাবেক সভাপতি জাগির হোসেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ফজলুল করিম চৌধুরী, ভাটিয়ারী ইউপি সাবেক চেয়ারম্যান নুরুল আনোয়ার, সোনাইছড়ি ইউপির সাবেক চেয়ারম্যান নুর উদ্দিন জাহাঙ্গীর, বিএনপি নেতা জয়নাল আবেদীন দুলাল, পৌর সদস্য সচিব ছালেহ আহম্মদ ছলু, মহিলা দল নেত্রী এ্যাডভোকেট রৌশন আরা, নাজমুন নাহার নেলী, নারগিছ আক্তার প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button