Uncategorized

সীতাকুণ্ডে জ্বালানি তেলের  অবৈধ মজুদ, ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার

 সীতাকুণ্ড প্রতিনিধি

 সীতাকুণ্ডে অবৈধ জ্বালানি তেলর মজুদের বিরুদ্ধে একটি অভিযানে  ২৫ হাজার লিটার  ডিজেল উদ্ধার করা হয়েছে । উপজেলার সলিমপুর সিডিএ আবাসিক গেইট সংলগ্ন এলাকায় একটি তেলের ডিপোতে অভিযান করেছে প্রশাসন।

 সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম জেলা প্রশাসন ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম। সহযোগিতা করেছেন সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মহিনুল ইসলাম।  অভিযানে ডিপোটির তিনটি ট্যাংক থেকে অবৈধভাবে মজুদ রাখা ২৫ হাজার লিটার  ডিজেল জব্দ করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র এই ডিপোকে কেন্দ্র করে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও সরবরাহ করে আসছিল। অভিযোগ রয়েছে, বিভিন্ন শিল্পকারখানা ও পরিবহন খাতে এসব তেল সরবরাহ করা হতো, যা সরকারের রাজস্ব ফাঁকির পাশাপাশি বড় ধরনের নিরাপত্তা ঝুঁকিও তৈরি করছিল।

স্থানীয়দের দাবি, দিনের বেলায় ডিপোটির কার্যক্রম সীমিত থাকলেও রাতের আঁধারে তেল আনা-নেওয়া বেশি হতো। বিষয়টি একাধিকবার সংশ্লিষ্টদের জানানো হলেও এতদিন কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত তেলের পরিমাণ আনুমানিক ২৫ হাজার লিটার। অবৈধ মজুদ ও ব্যবসার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

প্রশ্ন উঠেছে কার ছত্রছায়ায় এতদিন ধরে এই অবৈধ তেলের ব্যবসা চলছিল? সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা না নিলে এ ধরনের সিন্ডিকেট আবারও সক্রিয় হয়ে উঠতে পারে, স্থানীয়দের দাবি, দিনের বেলায় ডিপোটির কার্যক্রম সীমিত থাকলেও রাতের আঁধারে তেল আনা-নেওয়া বেশি হতো। বিষয়টি একাধিকবার সংশ্লিষ্টদের জানানো হলেও এতদিন কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র এই ডিপোকে কেন্দ্র করে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও সরবরাহ করে আসছিল। অভিযোগ রয়েছে, বিভিন্ন শিল্পকারখানা ও পরিবহন খাতে এসব তেল সরবরাহ করা হতো, যা সরকারের রাজস্ব ফাঁকির পাশাপাশি বড় ধরনের নিরাপত্তা ঝুঁকিও তৈরি করছিল। অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত তেলের পরিমাণ আনুমানিক ২৫ হাজার লিটার। অবৈধ মজুদ ও ব্যবসার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button