সীতাকুণ্ড পরিবার পরিকল্পনা বিভাগ অসচ্ছল প্রসব রোগীদের আস্থা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ
সীতাকুণ্ড উপজেলা পরিবার পরিকল্পনা সেবা বিভাগ প্রতিদিন ৩-৫ জন ডেলিভারী রোগীর প্রসব সম্পন্ন করে যাচ্ছেন। এতে অসচ্ছল প্রসব রোগীরা নিরাপদ স্বাস্হ্য সেবা পেয়ে এই বিভাগের প্রতি আস্থাশীল হয়ে পড়ছেন।
সীতাকুণ্ড স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার সোহরাব হোসেন ও ডাক্তার ফাতেমা তুজ জোহরা প্রতিবেদককে জানান, সীতাকুণ্ডের ইউনিয়ন পরিবার পরিকল্পনা ও স্বাস্হ্য কেন্দ্র ডাক্তার নার্সগন রোগীদের চিকিৎসা বিশেষকরে প্রসবকালীন রোগীদের ব্যাপারে অত্যান্ত সচেতন। অতিসম্প্রতি ঈদের ছুটিতে ও তারা ৫ টি শিশু প্রসব করিয়েছেন। রোগীদের কষ্ট নিরাময়ে সচেতন ছিলেন। প্রতিদিনই ৪-৫ জন প্রসব রোগীকে সেবা দিয়ে যাচ্ছে প্রতি ইউনিয়ন স্বাস্হ্য কেন্দ্রে।
সংশ্লিষ্ট অধিদপ্তর, জেলা ও উপজেলা কর্মকর্তাগনের নির্দেশ মোতাবেক গর্ভকালীন মা, প্রসবের পর মা ও শিশুর পরিচর্যা, সেবা প্রদান, কিশোর কিশোরী স্বাস্হ্য সেবা, পরিবার পরিকল্পনা সেবা, প্রজনন স্বাস্হ্য সেবা, সাধারণ স্বাস্হ্য সেবা কার্যক্রম ছুটির দিনও অব্যাহত রেখেছেন স্বাস্হ্য কর্মীরা।
সীতাকুণ্ড স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলতাফ হোসেন প্রতিবেদককে জানায়, সীতাকুণ্ড সরকারী হাসপাতালে সকল রোগের চিকিৎসার পাশাপাশি প্রসবকালীন রোগীদের উত্তম সেবা দিয়ে থাকেন। এতে প্রাইভেট হাসপাতাল গুলো অসন্তোষ্ট, তারা দালাল ধরেও রোগী নিতে পারছেনা। সরকারী হাপাতালে প্রতিদিন ৩-৬ টি ডেলিভারী রোগী নিরাপদ প্রসাবে সেবা নিয়ে থাকেন।