ক্যাব বার্ষিক সাধারণ সভা ও নির্বাহী পরিষদ গঠন।

মোঃ নাছির উদ্দিন অনিক
ভোক্তা-অধিকার সংগঠন ক্যাব (কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ)র বার্ষিক সাধারণ সভা অনুষ্টিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় ক্যাব কার্যালয়ে সংগঠনের সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান এর সভাপতিত্বে এ সভা হয়। সভায় ১১ সদস্যের নতুন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠিত হয়।
সভায় উপস্থিত ভোটারদের ৫১-২ ভোটে এ এইচ এম সফিকুজ্জামান সভাপতি ও এডভোকেট হুমায়ুন কবীর ভুইয়া সাধারণ সম্পাদক হিসেবে নিরঙ্কুশভাবে নির্বাচিত হন। অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন, জ্যেষ্ঠ সহ-সভাপতি জামিল চৌধুরী, সহ-সভাপতি এস এম নাজের হোসাইন, যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান রনি, কোষাধ্যক্ষ মোহা. শওকত আলী খান, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ ও প্রচার সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী। সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা এম এ কাদের বাহাদুর ও সাজেদা আক্তার।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম। নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন অ্যাডভোকেট আকবর হোসেন ও মোস্তাক আহাম্মদ। নবগঠিত নির্বাহী পরিষদ আগামী দুই বছর দায়িত্বে থাকবে বলে জানিয়েছে ক্যাব।