ডিসি পার্কে বৃক্ষ রোপন উদ্বোধন করলেন জেলা প্রশাসক

সীতাকুণ্ড প্রতিনিধিঃ
সীতাকুণ্ড ফৌজদারহাটস্থ চট্টগ্রাম ডিসি পার্কে বৃক্ষ রোপণ উদ্বোধন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। শনিবার দুপুর ১২টায় বৃক্ষ রোপন করে মাসব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচী ঘোষনা করলেন।
জেলা প্রশাসক সাংবাদিকদের জানান, নবনির্বাচিত প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী দেশে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপন করা হবে। সেই লক্ষে চলতি মাসেই ১০ হাজার বিভিন্ন গাছের চারা রোপনের উদ্যোগ নেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ ২ হাজার বৃক্ষ রোপন করা হবে বাকি ৮হাজার এই মাসের মধ্যে রোপন করা হবে। একটি পরিকল্পনা নিয়ে গাছগুলো লাগাতে চাই, উন্নয়ন কাযক্রমে অনেক সময় বৃক্ষ কাটতে হয়েছে, নগরায়ন ও শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠা এবং এ বৃক্ষ রোপনের মাধ্যমে সেই বৃক্ষগুলো পুরণ করতে চাই। ৫৪ ধরনের বৃক্ষ পর্যায়ক্রমে লাগানো হবে। উপকূলীয় এলাকায় অবাধে বালুউত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর হব, জেলা প্রশাসন কাউকে বালূ উত্তোলন করার অনুমতি দেয় নাই, বন্দর কতৃপক্ষ দিয়েছেন কিনা অবগত নই। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনি কার্যক্রম অব্যাহত থাকবে।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম বলেন, সরকার পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সারাদেশে ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করছে। উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাস, ভূমিক্ষয় রোধ এবং সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ।