Uncategorized

“সকলকে নিয়ে রেইনবো নেশন গড়ে তুলতে হবে“ সীতাকুন্ডে ডেঙ্গু প্রতিরোধে ক্রাশ প্রোগ্রাম র‌্যালিতে জেলা প্রশাসক। 

সীতাকুন্ড প্রতিনিধি

  সুস্থ্য মানবিক সমাজ বির্নিমানে সর্বস্তরের জনসাধারণকে নিয়ে রেইনবো নেশন গড়ে তুলতে হবে। সীতাকুন্ডে ডেঙ্গ  মশক নিধন,পরিচ্ছন্নতা অভিযানে ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ক্রাশ প্রোগ্রামে উপরোক্ত কথাটি বলেন চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া। তিনি শনিবার সকাল সাড়ে ১১টায় সীতাকুন্ড পৌর সদরে ডেঙ্গু মশক নিধনে জনসচেতনতামূলক বর্ণাঢ্য  র‌্যালি পরবর্তী বক্তব্য রাখেন। 

 সীতাকু- উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  থেকে বক্তব্য রাখেন- চট্টগ্রাম  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুল রহমান।  স্থানীয় সরকার উপ-পরিচালক গোলাম মাইন উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শরীফ উদ্দিন, সীতাকু- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম। উপস্থিত ছিলেন সহকারী কমিমনার(ভূমি) ফজলে রাব্বি,  উপজেলা স্বাস্থ কর্মকর্তা  ডাক্তার শিব্বির  আহমেদ, পৌর সভার নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, প্রশাসনের কর্মকর্তা ও পৌরসভার কর্মকর্তা ও-কর্মচারী , বিএনপি নেতৃবৃন্দ।

প্রধান অতিথিা বলেন, সীতাকুন্ড একটি গুরুত্বপূর্ন শিল্পাঞ্চল। এখান থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে আমাদের কোন ভাই যাতে হাসপাতালে যেতে না হয় সেই ব্যবস্থা আমাদেরকে করতে হবে।  ডেঙ্গু মশক, নিধনে ক্রাশ প্রোগ্রামটি আগামী ৭দিন পৌরসভা ও সীতাকু-ের সকল ইউনিয়নে একযোগে চলবে। এই ৭দিনে হট স্পটগুলি হতে ডেঙ্গু মশকমুক্ত করতে হবে। ডেঙ্গু মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে। এজন্য আগামী তরুণ প্রজম্মকে এগিয়ে আসতে হবে। তরুণ সমাজ মাদকাসক্ত হয়ে পড়ছে, মাদক কান্সারের রূপ ধারণ করছে। মাদকমুক্ত সমাজ গড়তে তরুণ প্রজম্মকে এগিয়ে আসতে হবে। তরুণ প্রজম্ম মাদক থেকে বের না হলে কাদের নিয়ে সুস্থ সমাজ মানবিক সমাজ গড়ব। স্কাউট,বিএনসিসি ও সর্বস্তরের মানুষকে নিয়ে মানবিক সমাজ গড়লে রেইনবো নেশন তৈরী হবে, যা আমাদের মাননীয় প্রধান মন্ত্রীর প্রত্যাশা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button