Uncategorized

সীতাকুণ্ডে বর্ণিল আয়োজনে সিকিউর সিটির আনুষ্ঠানিক উদ্ভোধন

  সীতাকুন্ড প্রতিনিধি চট্টগ্রাম। 

উত্তর চট্টগ্রামের সীতাকুণ্ডের প্রানকেন্দ্রে অত্যাধুনিক শপিংমল সিকিউর সিটি আনুষ্ঠানিক শুভ উদ্ভোধন করা হয়েছে। 

শনিবার সকাল ১১ টায় অত্যাধুনিক ও দৃষ্টিনন্দন এই শপিংমল কেক কাটা ও পায়রা উড়িয়ে  উদ্ভোধন করা হয়। 

এ উপলক্ষে শনিবার বিকাল তিনটায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও ৩-৯ জানুয়ারি পিঠা উৎসব ও লাইফস্টাইল এক্সিবিশন করা  হবে।

এ যাত্রায় সকাল দশটা থেকে কোরআন খতমের মাধ্যমে শুরু হয়ে বেলা এগারোটার অনুষ্ঠানের মুল পর্ব আরম্ভ করে।

সিকিউর প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মোরশেদুল হাসানের সভাপতিত্বে ও ভাইস-চেয়ারম্যান আকতার হোসাইন ও আবুল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে প্রথম পর্বে জমির মালিকদের ফুল দিয়ে বরন করা হয় । এতে  রাজনৈতিক, বাজার কমিটি ও সংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button