Uncategorized

সীতাকুণ্ড বিভিন্ন মন্ডপ পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান

Giri Shaikat Desk 

সীতাকুণ্ড পৌরসভা ও উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান। দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম  অতিরিক্ত জেলা প্রশাসক ( এলএ) মোঃ কামরুজ্জামান এর নেতৃত্বে সীতাকুণ্ড,মীরসরাই,সন্ধীপ তদারকি টিম গঠন করা হয়।এরই ধারাবাহিকতায় সোমবার পুজা মন্ডপ পরিদর্শন করেন, এসময় এডিসির সাথে ছিলেন সীতাকুণ্ড সহকারী কমিশনার ( ভূমি) মোঃ ফজলে রাব্বি  । 

পরিদর্শনকালে এডিসি কামরুজ্জামান পুজা আয়োজকদের উদ্দেশ্যে বলেন,সরকার আসন্ন দূর্গাপুজা উপলক্ষ্যে বিশেষ ব্যবস্হা নিয়েছেন। পুজাকালে  আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার পাশাপাশি অতিরিক্ত  সেচ্ছাসেবক ও আয়োজকদের বিশেষ নিরাপত্তা,  বিদ্যুৎ এর বিশেষ ব্যবস্হা,মন্ডপে ও আশেপাশে সকল প্রকার মাদক নিষিদ্ধ সহ কড়া নজরদারী। মন্ডপে থাকবে সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক নজরদারী। অন্যান্যদের মধ্যে ছিলেন,  পৌর পুজা কমিটির সভাপতি  অমলেন্দু কনক, সাধারণ সম্পাদক বাবুল শাস্ত্রী, সীতাকুণ্ড পৌর যুবদল নেতা  জিয়াউদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button