সীতাকুণ্ডে চন্দনা হত্যার প্রধান আসামি স্বামী শিমুল শীলসহ চারজনকে গ্রেপ্তার
Giri Shaikat Desk
সীতাকুণ্ডে যৌতুকের দাবিতে স্ত্রী চন্দনা শীলকে (২২) শ্বাসরোধ করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় প্রধান আসামি স্বামী শিমুল শীলসহ চারজনকে গ্রেপ্তার করেছে SRB7, চট্টগ্রাম।
গ্রেপ্তারকৃতরা নিহত চন্দনা শীলের স্বামী ও মামলার প্রধান আসামি শিমুল শীল (২৪), তাঁর ভাই পীযুষ শীল প্রকাশ প্রিতম শীল (২৩), নজরুল ইসলাম (৩৮) এবং মো. ইলিয়াস (৩৫)। গ্রেপ্তারকৃতরা নিহত চন্দনা শীলের স্বামী ও মামলার প্রধান আসামি শিমুল শীল (২৪), তাঁর ভাই পীযুষ শীল প্রকাশ প্রিতম শীল (২৩), নজরুল ইসলাম (৩৮) এবং মো. ইলিয়াস (৩৫)গত শুক্রবার রাত থেকে শনিবার রাত ১২টা ১৫ মিনিট পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত ব্যক্তিদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে SRB7 | এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত চন্দনা সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম সৈয়দপুর এলাকার তেজেন্দ্র দাশের মেয়ে। প্রায় এক বছর আগে প্রেমের সম্পর্কের জেরে বড় কুমিরা এলাকার দিলীপ শীলের ছেলে শিমুল শীলের সঙ্গে তাঁর বিয়ে হয়।
মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই তাঁর স্বামী ও পরিবারের সদস্যরা 4 লাখ টাকা যৌতুকের দাবিতে চন্দনার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। যৌতুকের চাপের কারণে চন্দনা বাধ্য হয়ে স্থানীয় একটি কারখানায় শ্রমিকের কাজ শুরু করেন। মৃত্যুর আগের দিনও নির্যাতনের শিকার হয়ে তিনি বাবার বাড়িতে যান এবং যৌতুকের টাকার বিষয়ে কান্নাকাটি করেন। পরে পরিবারের সদস্যরা তাঁকে বুঝিয়ে স্বামীর বাড়িতে পাঠান।
SRB7 সূত্রে জানা যায়, গত ৯ অক্টোবর সকালে সীতাকুণ্ড উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের টেরিয়াইল স্কুলের পেছনে মানু মিয়া চৌধুরীর বাড়ির পাশে জমির আইলে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন ৯ অক্টোবর টেরিয়াইল বাজার এলাকায় চন্দনার সঙ্গে আসামিদের কথা-কাটাকাটি হয়। এর জেরে তাঁকে হত্যার পরিকল্পনা করা হয়। পরবর্তীতে টেরিয়াইল স্কুলের পেছনের একটি জমির আইলে নিয়ে তাঁর দুই হাত ওড়না দিয়ে বেঁধে এবং একই ওড়না গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় চারজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর: ২৩, তারিখ: ৯ অক্টোবর ২০২৬। এতে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।