নাসির সভাপতি, রফিক সাধারণ সম্পাদক

Giri Shaikat Desk
সীতাকুন্ড পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির একাদশ কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্টিত হয়েছে। শনিবার সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত সীতাকুন্ড সরকারি উ”র্চ বিদ্যালয়ে একটানা ভোট গ্রহণ চলে। রাত ১২টায় ভোট গননা শেষ হলে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক গাজি সুজা উদ্দিন ও সদস্য সচিব তৌহিদুল হক চেীধুরী বিজয়ীদের নাম ঘোষণা করেন। নির্বাচনে সভাপতি (চেয়ার) ও সাধারণ সম্পাদক (হারিকেন) পদে বিজয়ী হয়েছেন মো: নাসির উদ্দীন ভূঁইয়া ও মো সাজ্জাদ হোসেন রফিক। অন্যান্য পদে যারা বিজয়ী হয়েছেন তারা হলেন- সিনিয়র সহ সভাপতি মো: দেলোয়ার হোসেন, সহ সভাপতি মো: নূর মোহাম্মদ, সহ সাধারণ সম্পাদক, মো: জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক, মো: আলা উদ্দীন, অর্থ সম্পাদক, মো: হেলাল উদ্দীন, দপ্তর সম্পাদক শ্রীধাম চন্দ্র দে (বিনা প্র্রতিদ্বন্দ্বীতায়) সহ দপ্তর সম্পাদক মো: নূর উদ্দীন, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন বাদশা, সমাজ কল্যাণ সম্পাদক, মো: আবু তাহের, ক্রীড়া সম্পাদক মোহন পাল, সদস্য১ আবির , সদস্য ২.মো: জাহাঙ্গীর আলম, ৩.মো: বাবলু, সদস্য ৪. মো: জসিম উদ্দীন, সদস্য ৫ মো: আজম।
৯সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাবেক কাউন্সিলর শামছুল আলম আজাদ জনান, নির্বাচনে ১৭টি পদের জন্য ৩৮জন প্রার্থী প্রতিদ্বন্ব¦ীতা করেন। কোন রকমের গোলযোগ ছাড়া বিপুল উৎসাহ উদ্দিপনা ও টানটান উত্তেজনায় নির্বাচনী কার্যক্রম চলতে থাকে। এই নির্বাচনে মোট ভোটার ১৩৭৪, ভোট দিয়েছেন ১২৬০জন। সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম ও সীতাকু- মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান নিবাচনী কেন্দ্র পর্যবেক্ষণ করেন। এসময় তাঁরা ভোটার এবং প্রার্থীদের সাথে কথা বলেন।